News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রশাসনিক কাজে আরও স্বচ্ছ এবং দক্ষতা আনার লক্ষ্যে সচিবালয়ে কর্মশালা অনুষ্ঠিত
Image

প্রশাসনিক কাজে আরও স্বচ্ছ এবং দক্ষতা আনার লক্ষ্যে সচিবালয়ে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই: সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সচিবের নির্দেশমূলে সরকারি কাজে দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্ন্যান্স এর তত্ত্বাবধানে বিভিন্ন সরকারি কার্যালয়গুলিতে হওয়া দৈনিক সরকারি কাজকর্ম, আলোচনা সভা আরও দ্রুততার সঙ্গে সম্পাদন, স্বচ্ছ ও দক্ষতা নির্ভর করার জন্য গবেষণা করার পাশাপাশি গাইডলাইনস তৈরি করা হয়েছে। প্রশাসনিক ব্যবস্থাকে আরও গতিশীল, সহজলভ্য এবং মানুষের হাতের নাগালে পৌঁছানোর জন্যই এই উদ্যোগ।

কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের নির্দেশিকা অনুযায়ী এইসব গাইডলাইনস রাজ্যের সর্বস্তরে বাস্তবায়নের লক্ষ্যে আজ সচিবালয়ে গাইড অন কন্ডাকটিং এফেক্টিভ মিটিংস বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজ্যের মুখ্যসচিব জিতেন্দ্র কুমার সিনহার সভাপতিত্যে অনুষ্ঠিত এই কর্মশালায় বিভিন্ন দপ্তরের প্রধান সচিব, সচিব, বিশেষ সচিব, অতিরিক্ত সচিব, অধিকর্তা সহ ভার্চুয়ালি জেলাশাসকগণও উপস্থিত ছিলেন।

আলোচনাসভায় মুখ্যসচিব জিতেন্দ্র কুমার সিনহা এই উদ্যোগের লক্ষ্য, গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিশদভাবে আলোচনা করেন এবং আগামীদিনে প্রশাসনকে আরো গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। জি এ (পি এন্ড টি) দপ্তর এবং সিপার্ড এর উদ্যোগে আয়োজিত সভায় এই বিষয়ক একটি উপস্থাপনা দেওয়া হয়। উপস্থাপনায় মূলত প্রশাসনিক কাজে সরকারি বিভিন্ন সভা বা মিটিং ফলপ্রসূ করার জন্য ক্যাবিনেট সচিবের দেওয়া নির্দেশাবলী নিয়ে আলোচনা করা হয়। তাছাড়াও প্রশাসনিক কাজে কর্মদক্ষতা বাড়াতে, পরিকল্পনা গ্রহণ, সভা আয়োজন এবং সভা পর্যালোচনাকে সার্বিকভাবে ফলপ্রসূ করতে প্রয়োজনীয় নীতিসমূহের উপরও গুরুত্ব দেওয়া হয়।

Releated Posts

পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্ত

চড়িলাম, ১৭ আগস্ট: ক্লাবে পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন এক মৎস্য ব্যবসায়ী। ঘটনাকে…

ByByReshmi Debnath Aug 17, 2026

একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ এসটিজিটি উত্তীর্ণদের

আগরতলা, ১৭ আগস্ট: একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হলেন শতাধিক এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। আজ এসটিজিটি উত্তীর্ণরা একত্রিত হয়ে…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

মনসা পূজার আগে বাজারে প্রতিমার চাহিদা, বেড়েছে দামও

আগরতলা, ১৭ আগস্ট: রাত পোহালেই মনসা পূজা। আর পুজোকে ঘিরে ইতিমধ্যেই বাজারে শুরু হয়েছে শেষ মুহূর্তের ব্যস্ততা। বিভিন্ন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

কর আদায়ে তৎপর, নাগরিক পরিষেবায় উদাসীন, বেহাল ১০০ মিটার রাস্তা ঘিরে ক্ষোভ মেলাঘরে

মেলাঘর, ১৭ আগস্ট: শুধু ট্যাক্স আর ট্যাক্স, কাজের বেলা ফুরুত, মেলাঘর পৌরসভার নাগরিক পরিষেবা নিয়ে এমনই ক্ষোভে ফুঁসছেন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026
Scroll to Top