News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর জেলার বিভিন্ন থানা পরিদর্শনে নর্দান রেঞ্জের ডিআইজি, মাদকবিরোধী অভিযানে আরও জোরদেওয়ার নির্দেশ
Image

উত্তর জেলার বিভিন্ন থানা পরিদর্শনে নর্দান রেঞ্জের ডিআইজি, মাদকবিরোধী অভিযানে আরও জোরদেওয়ার নির্দেশ

আগরতলা, ৩ জুলাই: মাদকবিরোধী অভিযানকে আরও গতিশীল করার লক্ষ্যে উত্তর ত্রিপুরার বিভিন্ন থানা পরিদর্শন করলেন নর্দান রেঞ্জের ডিআইজি রথী রঞ্জন দেবনাথ। শুক্রবার তিনি উত্তর জেলার কদমতলা, চুরাইবাড়ি এবং পানিসাগর থানা পরিদর্শন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন।
এই পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার অভিনাশ রাই, সংশ্লিষ্ট মহকুমার পুলিশ আধিকারিক (এসডিপিও) এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডিআইজি রথী রঞ্জন দেবনাথ জানান, নর্দান রেঞ্জের অধীন উত্তর ত্রিপুরা, ঊনকোটি ও ধলাই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা ও তদারকি করা তাঁর দায়িত্বের অংশ। সেই ধারাবাহিকতাতেই উত্তর জেলার বিভিন্ন থানায় এই পরিদর্শন করা হয়েছে।

তিনি জানান, পরিদর্শনের অন্যতম উদ্দেশ্য ছিল থানাগুলোতে চালু থাকা ‘বিট সিস্টেম’ কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে তা খতিয়ে দেখা। সংশ্লিষ্ট পুলিশ অফিসার, কনস্টেবল ও এসপিওরা নিয়মিত বিট পেট্রোলিং করছেন কি না এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কতটা সক্রিয় ভূমিকা পালন করছেন, সে বিষয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়।

পরিদর্শনকালে ডিআইজি থানার পুলিশ কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের দৈনন্দিন কাজের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথা শোনেন। পাশাপাশি দায়িত্ব পালনে আরও দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠা বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ডিআইজি রথী রঞ্জন দেবনাথ বলেন, মাদকবিরোধী অভিযানকে আরও জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে দ্রুত ও কার্যকর পুলিশি পরিষেবা পৌঁছে দেওয়া এবং পুলিশকে আরও জনবান্ধব হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের নিয়মিত পরিদর্শনের মাধ্যমে পুলিশি ব্যবস্থার কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ফল মিলবে।

_________

Releated Posts

অকালে প্রয়াণ তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মনের, শোকের ছায়া সোনামুড়াজুড়ে

সোনামুড়া, ২০ আগস্ট: অকালে প্রয়াণ হল সোনামুড়ার তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মনের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।…

ByByReshmi Debnath Aug 20, 2026

টাকারজলা থানার সংলগ্ন দোকানে আগুন, অল্পের জন্য রক্ষা পেল টাকারজলা বাজার

আগরতলা,২০ আগস্ট : আজ সকাল আনুমানিক সাড়ে ১০টা নাগাদ টাকারজলা থানা সংলগ্ন এলাকায় সঞ্জয় দেববর্মার একটি দোকানঘরে আকস্মিক…

ByByReshmi Debnath Aug 20, 2026

নিট-ইউজি ২০২৬-এ বিলোনিয়ার বৈভব রায়ের নজরকাড়া সাফল্য, সর্বভারতীয় মেধাতালিকায় ১৬৬তম স্থান

বিলোনিয়া, ২০ আগস্ট: নিট-ইউজি ২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে দক্ষিণ ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার রাজীব কর্নারের…

ByByReshmi Debnath Aug 20, 2026

পানীয় জল ও মিড ডে মিল রান্নাঘরের অভাবে ধুঁকছে চাঁম্পাবাড়ি বিদ্যালয়, উদাসীনতার অভিযোগ

আগরতলা, ২০ আগস্ট: দীর্ঘদিন ধরে পানীয় জল এবং মিড ডে মিল রান্নার উপযুক্ত পরিকাঠামোর অভাবে সমস্যায় পড়েছে ইন্সপেক্টর…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top