News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা টাউন হলের সামনে বসবে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ব্রোঞ্জের আবক্ষ মূর্তি, সিভিল হাসপাতালের নামকরণও তাঁর নামে
Image

আগরতলা টাউন হলের সামনে বসবে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ব্রোঞ্জের আবক্ষ মূর্তি, সিভিল হাসপাতালের নামকরণও তাঁর নামে

আগরতলা, ৩ জুলাই:  পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগরতলা পুর নিগমের মাসিক কাউন্সিল বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগরতলার টাউন হলের সামনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ব্রোঞ্জের তৈরি একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হবে।

এছাড়াও জ্যাকসন গেট এলাকায় অবস্থিত পুর নিগম পরিচালিত সিভিল হাসপাতালটির নাম পরিবর্তন করে ‘ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সিভিল হাসপাতাল’ রাখা হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বৈঠক শেষে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার

সাংবাদিকদের জানান, কাউন্সিল বৈঠকে সর্বসম্মতিক্রমে এই দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রতি মাসেই পুর নিগমের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও প্রশাসনিক বিষয় নিয়ে কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানেই বিভিন্ন জনস্বার্থমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিনের বৈঠকে মেয়র দীপক মজুমদার ছাড়াও ডেপুটি মেয়র, পুর নিগমের অন্যান্য কাউন্সিলর এবং সংশ্লিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Releated Posts

অকালে প্রয়াণ তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মনের, শোকের ছায়া সোনামুড়াজুড়ে

সোনামুড়া, ২০ আগস্ট: অকালে প্রয়াণ হল সোনামুড়ার তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মনের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।…

ByByReshmi Debnath Aug 20, 2026

টাকারজলা থানার সংলগ্ন দোকানে আগুন, অল্পের জন্য রক্ষা পেল টাকারজলা বাজার

আগরতলা,২০ আগস্ট : আজ সকাল আনুমানিক সাড়ে ১০টা নাগাদ টাকারজলা থানা সংলগ্ন এলাকায় সঞ্জয় দেববর্মার একটি দোকানঘরে আকস্মিক…

ByByReshmi Debnath Aug 20, 2026

নিট-ইউজি ২০২৬-এ বিলোনিয়ার বৈভব রায়ের নজরকাড়া সাফল্য, সর্বভারতীয় মেধাতালিকায় ১৬৬তম স্থান

বিলোনিয়া, ২০ আগস্ট: নিট-ইউজি ২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে দক্ষিণ ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার রাজীব কর্নারের…

ByByReshmi Debnath Aug 20, 2026

পানীয় জল ও মিড ডে মিল রান্নাঘরের অভাবে ধুঁকছে চাঁম্পাবাড়ি বিদ্যালয়, উদাসীনতার অভিযোগ

আগরতলা, ২০ আগস্ট: দীর্ঘদিন ধরে পানীয় জল এবং মিড ডে মিল রান্নার উপযুক্ত পরিকাঠামোর অভাবে সমস্যায় পড়েছে ইন্সপেক্টর…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top