News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বাস্থ্য সচিবের পরিদর্শনকালে অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের সার্বিক উন্নয়নে একগুচ্ছ সিদ্ধান্ত
Image

স্বাস্থ্য সচিবের পরিদর্শনকালে অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের সার্বিক উন্নয়নে একগুচ্ছ সিদ্ধান্ত

আগরতলা, ২৩ জুন: অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা গৃহীত হয়েছে। আজ স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে এই ক্যান্সার হাসপাতালটি পরিদর্শন করেন। সরেজমিনে যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখে তিনি একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করেন।

অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার হাসপাতালে অচিরেই বোনম্যারো ট্রান্সপ্লানটেশনের লক্ষ্যে কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। হাসপাতালে রোগীদের চিকিৎসার জন্য সব ধরনের আধুনিক ব্যবস্থাপনা অব্যাহত রাখতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ক্যান্সার হাসপাতালের উপর চাপ কমানোর লক্ষ্যে তিনটি ডে কেয়ার সেন্টারে অঙ্কোলজিস্টদের সেন্টারের পরিদর্শন সুনিশ্চিত করতে নির্দেশ দেন তিনি। উল্লেখ্য ধলাই, গোমতী ও উত্তর জেলাতে তিনটি ডে কেয়ার সেন্টার রয়েছে। ডে-কেয়ার পরিষেবার জন্য প্রচুর মানুষ ক্যান্সার হাসপাতালে আসেন। লক্ষ্য হলো রোগীরা যাতে নিজ নিজ জেলাতেই এই পরিষেবা লাভ করতে পারেন। সেই উদ্দেশ্যে প্রতি মাসে একবার অঙ্কোলজিস্টরা সংশ্লিষ্ট ডে-কেয়ার সেন্টারগুলিতে যাবেন এবং সেখানকার চিকিৎসকদের প্রশিক্ষণ দেবেন।

ফলে রোগীদের জেলা থেকে ওরাল কেমোথেরাপি প্যালিয়েটিভ কেয়ার সহ বিভিন্ন পরিষেবা নিতে আগরতলা ছুটে আসতে হবে না। এর ফলে রোগীদের যেমন পরিষেবা পেতে সুবিধা হবে তেমনি ক্যান্সার হাসপাতালের উপর চাপ কমবে। ক্যান্সার হাসপাতাল থেকে অস্ত্রোপচারের জন্য বর্তমানে কোনও রোগীকে রেফার করতে হচ্ছে না। আঞ্চলিক ক্যান্সার কেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি করা, বর্তমানে এই হাসপাতালে যে সমস্ত সরঞ্জাম রয়েছে সেগুলির নিয়মিত ব্যবহার নিশ্চিত করা এবং এই হাসপাতালের মাধ্যমে জেলাগুলিতে ডে কেয়ার সেন্টার নিয়মিত সচল রাখা গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্য সচিব জানান, ক্যান্সার হাসপাতালে চিকিৎসার অনেক সুযোগ-সুবিধা রয়েছে। উন্নতমানের ল্যাব রয়েছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বোনম্যারো ওয়ার্ডটি যেন দ্রুত চালু করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের যে ধরনের কারিগরি সহায়তা প্রয়োজন, তার ব্যবস্থা করা হবে। তিনি জানান, অমৃত ফার্মেসিতে সব ধরনের ওষুধই উপলব্ধ থাকে, আর যা উপলব্ধ থাকে না, তা খুব কম সময়ের মধ্যে নিয়ে আসা হবে। তিনি বলেন, এই হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাশাপাশি তিনি জানান, জিবিপি হাসপাতালের সামনে একটি নাইট শেল্টার তৈরি হয়েছে। এখানে অনেক রোগী আছেন যাদের পরিবারের লোকদের থাকার সমস্যা হয়। নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে সেই নাইট শেল্টারটি যত দ্রুত সম্ভব চালু করার চেষ্টা করা হবে। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে জানান যে অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের পরিকাঠামো বেশ ভালো এবং কাজও খুব সুন্দরভাবে চলছে। ক্যান্সার হাসপাতালের জন্য যে ধরনের সহযোগিতাই প্রয়োজন হোক না কেন, তা রোগী কল্যাণ সমিতি, রাজ্য সরকার এবং এনএইচএম এই তিন জায়গা থেকেই সাহায্য করা হবে বলে স্বাস্থ্য সচিব জানান।

স্বাস্থ্য সচিবের পরিদর্শনকালে ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরার মিশন ডিরেক্টর সাজু ওয়াহিদ এ, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ দেবাশ্রী দেববর্মা, অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ শিরোমনি দেববর্মা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সদস্য সচিব ডাঃ সৌভিক দেববর্মা ও ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরার স্টেট প্রোগ্রাম অফিসার ডাঃ সারয়াউতি রিয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।

Releated Posts

রাজ্যের খেলোয়াড়দের জন্য উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: সুস্থ দেহ, মন গড়তে হলে অবশ্যই যুব সমাজকে খেলাধুলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকতে…

ByByReshmi Debnath Jun 24, 2026

শিশুদের সুস্বাস্থ্যের অধিকারী করতে রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে: মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: আগরতলা পুরনিগম এলাকায় স্টপ ডায়ারিয়া ক্যাম্পেইন ২০২৬ এর আজ আনুষ্ঠানিক সূচনা করেন পুরনিগমের…

ByByReshmi Debnath Jun 24, 2026

কৃষক ও পশুপালকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে দুগ্ধ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: রাজ্য সরকার দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। পাশাপাশি…

ByByReshmi Debnath Jun 23, 2026

এইমস, নিউ দিল্লি এবং ত্রিপুরা সরকারের মধ্যে স্বাক্ষরিত মৌ অনুযায়ী অ্যাকশন টেকেন রিপোর্ট পর্যালোচনা

আগরতলা, ২৩ জুন: এইমস, নিউ দিল্লি এবং ত্রিপুরা সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এর প্রেক্ষিতে যে অগ্রগতি হয়েছে…

ByByReshmi Debnath Jun 23, 2026

এজিএমসি ও জিবি হাসপাতালে এআইআইএমএস মানের ইমিউনোলজি ও ট্রান্সপ্লান্ট ল্যাব স্থাপনের উদ্যোগ

আগরতলা, ২৩ জুন: রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালে…

ByByTaniya Chakraborty Jun 23, 2026

আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মেলাঘরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ২৩ জুন : আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মঙ্গলবার মেলাঘরে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন…

ByByTaniya Chakraborty Jun 23, 2026

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ধর্মনগরে রক্তদান শিবির ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা

ধর্মনগর, ২৩ জুন : বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে সোমবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে রক্তদান শিবির, স্বেচ্ছায়…

ByByReshmi Debnath Jun 23, 2026

গভীর জঙ্গলে বনদপ্তরের অভিযান, অবৈধ চোরাই কাঠের মিলসহ বিপুল পরিমাণ কাঠ উদ্ধার

বিশালগড়, ২৩ জুন:  বিশালগড় মহকুমার চরিলাম রংমালা এলাকার গভীর জঙ্গলে অবৈধভাবে চলতে থাকা একটি চোরাই কাঠের মিলে অভিযান…

ByByReshmi Debnath Jun 23, 2026

জমি নিয়ে বিরোধ, প্রাক্তন প্রধানের মারধরে হাসপাতালে কৃষক, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

কৈলাসহর, ২৩ জুন : ঊনকোটি জেলার কৈলাসহরে জমি সংক্রান্ত বিবাদে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই…

ByByTaniya Chakraborty Jun 23, 2026

Leave a Reply

Scroll to Top