News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মহারানী–তেলিয়ামুড়া কেন্দ্রে ভোট দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, এজেন্টদের বাধা ও হুমকির অভিযোগ
Image

মহারানী–তেলিয়ামুড়া কেন্দ্রে ভোট দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, এজেন্টদের বাধা ও হুমকির অভিযোগ

আগরতলা, ১২ এপ্রিল ১১ মহারানী–তেলিয়ামুড়া নির্বাচনী কেন্দ্রের বলরাম কুবরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

ভোটদান শেষে তিনি জানান, সংশ্লিষ্ট কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে। তবে একইসঙ্গে তিনি অভিযোগ করেন, মহারানী এলাকার বিভিন্ন পোলিং স্টেশনে দলীয় এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এই বিষয়ে প্রশাসনের সহায়তা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও অভিযোগ করেন, তিপ্রা মথা দলের কর্মী-সমর্থকদের একাংশ বিভিন্ন স্থানে হুমকি ও ধমকি চালাচ্ছেন, যার ফলে কিছু ক্ষেত্রে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

দয়ালপাড়ায় বোমাবাজি ও গুলিচালনা, উত্তপ্ত আমতলী–গোলাঘাটি কেন্দ্র

বক্সনগর, ১২ এপ্রিল: টিটিএএডিসি নির্বাচনের দিন ১৯ আমতলী–গোলাঘাটি কেন্দ্রের দয়ালপাড়ায় চরম উত্তেজনার সৃষ্টি হয় বোমাবাজি ও গুলিচালনার ঘটনায়।…

ByByReshmi Debnath Apr 12, 2026

আশা ভোঁসলে আর নেই: কিংবদন্তি সংগীতশিল্পীর প্রয়াণ, বয়স হয়েছিল ৯২

মুম্বই, ১২ এপ্রিল : ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। রবিবার তিনি…

ByBySandeep Biswas Apr 12, 2026

কুলাই–চাম্পাহাওর কেন্দ্রে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে সংঘর্ষ, উত্তেজনা চরমে

আগরতলা, ১২ এপ্রিল: ১০ নং কুলাই–চাম্পাহাওর নির্বাচনী কেন্দ্রের ৪২নম্বর ভোটকেন্দ্রে বিজেপি ও তিপ্রা মথা কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষের…

ByByReshmi Debnath Apr 12, 2026

এডিসি নির্বাচন : সকাল ১১টা পর্যন্ত ভোটের হার ৪৫ শতাংশ, পুরুষদের তুলনায় মহিলাদের ভোট বেশি

আগরতলা, ১২ এপ্রিল : বেলা যতো গড়াচ্ছে এডিসি নির্বাচনে ভোটের হারও পাল্লা দিয়ে বাড়ছে। রাজ্য নির্বাচনের কমিশনের তথ্য…

ByBySandeep Biswas Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top