নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল: আজ লেক চৌমুহনী বাজারে অস্থায়ী কমিটির উদ্যোগে এক র্যালির আয়োজন করা হয়। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকে ধন্যবাদ জানাতেই এই র্যালির আয়োজন করা হয় বলে জানিয়েছে কমিটি।
র্যালিটি লেক চৌমুহনী বাজার এলাকা জুড়ে পরিক্রমা করে। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অস্থায়ী কমিটির সাধারণ সম্পাদক জানান, দীর্ঘদিন ধরে এই বাজার তোলাবাজ ও নেশাগ্রস্তদের আখড়ায় পরিণত হয়েছিল। ফলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছিল।
তিনি আরও বলেন, এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে পুরনো বাজার কমিটি ভেঙে নতুন অস্থায়ী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি বাজারের সকল ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে সুষ্ঠুভাবে বাজার পরিচালনার উদ্যোগ নিয়েছে।
মেয়রের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে এবং তাকে ধন্যবাদ জানাতেই এই র্যালির আয়োজন করা হয়েছে বলে জানান কমিটির সদস্যরা।
র্যালিকে কেন্দ্র করে এলাকায় উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়।



















