News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত ব্যক্তি, চাঞ্চল্য
Image

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত ব্যক্তি, চাঞ্চল্য

সোনামুড়া, ৮ এপ্রিল : বিদ্যুৎ দপ্তরের চরম গাফিলতির অভিযোগে সোনামুড়ায় গুরুতর দুর্ঘটনার শিকার হলেন এক ব্যক্তি। বাড়ির ওপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে মারাত্মকভাবে আহত হন ৫৪ বছর বয়সী কবির ইসলাম। ঘটনাটি ঘটেছে সোনামুড়া মহকুমার অন্তর্গত দুর্লভ নারায়ণ এলাকায়। বর্তমানে তিনি মেলাঘর হাসপাতালে চিকিৎসাধীন।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজের বাড়ির টিনের চালের ওপর উঠে মেরামতির কাজ করছিলেন কবির ইসলাম। সেই সময় অসাবধানতাবশত মাথার ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে চলে আসেন তিনি। মুহূর্তের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে ঝলসে যান।

বিকট শব্দ ও চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাঁকে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ফলে তাঁর শরীরের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে জরুরি চিকিৎসা চলছে।

এদিকে, বাড়ির উপর দিয়ে উচ্চ ভোল্টেজের তার টানানো নিয়ে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এ ধরনের বিপজ্জনক লাইন সরানো বা নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

Releated Posts

বিশ্রামগঞ্জে শিক্ষকের বাড়িতে গরু চুরির চেষ্টা ব্যর্থ, গ্রামবাসী ও পুলিশের তৎপরতায় উদ্ধার গবাদি পশু

আগরতলা, ৮ এপ্রিল: বিশ্রামগঞ্জ ইটভাট্টা সংলগ্ন এলাকায় এক শিক্ষকের বাড়ি থেকে গবাদি পশু চুরির ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Apr 8, 2026

এডিসি নির্বাচন: তেলিয়ামুড়ায় জোরকদমে বিজেপির প্রচার, গণতান্ত্রিক পরিবেশে জোর বিল্লু জমাতিয়ার

তেলিয়ামুড়া, ৮ এপ্রিল:আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক প্রচার ক্রমশ তুঙ্গে উঠছে। এরই মধ্যে ১১…

ByByTaniya Chakraborty Apr 8, 2026

তিপ্রা মথা এডিসি তহবিল ব্যবহার করতে ব্যর্থ, বিজেপি ক্ষমতায় এলে তহবিলের যথাযথ ব্যবহার হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ৭ এপ্রিল: গত পাঁচ বছর ধরে এডিসিতে  ক্ষমতায় থাকা তিপ্রা মথা পার্টি কেবল দাবি করেছে যে তারা…

ByByReshmi Debnath Apr 7, 2026

মুখ্যমন্ত্রীর সভার আগে মান্দাইয়ে তিপরা মথায় ভাঙন, বিজেপিতে যোগ দিলেন শতাধিক ভোটার

আগরতলা, ৭ এপ্রিল: এডিসি নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তারই মাঝে ১৬ মান্দাই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক সমীকরণে বড়সড়…

ByByTaniya Chakraborty Apr 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top