News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নির্বাচন সামনে, নিরাপত্তা খতিয়ে দেখতে উত্তর ত্রিপুরায় ডিজিপি অনুরাগ ধনকর
Image

নির্বাচন সামনে, নিরাপত্তা খতিয়ে দেখতে উত্তর ত্রিপুরায় ডিজিপি অনুরাগ ধনকর

ধর্মনগর, ৫ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচন ও ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে মাঠে নেমেছে পুলিশ প্রশাসন।

এই প্রেক্ষাপটে রবিবার উত্তর ত্রিপুরা জেলা সফরে আসেন ত্রিপুরার পুলিশ মহানির্দেশক অনুরাগ ধনকর। বেলা প্রায় ১১টা নাগাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধর্মনগরে পৌঁছে তিনি সরাসরি উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে যান। সেখানে উত্তর ও উনকোটি—দুই জেলার শীর্ষ পুলিশ ও প্রশাসনিক কর্তাদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন, উত্তর ত্রিপুরার পুলিশ সুপার অবিনাশ রাই, উনকোটি জেলার পুলিশ সুপার সুধম্ভিকা আর সহ টিএসআর ও পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

সূত্রের খবর, বৈঠকে স্পর্শকাতর বুথগুলিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন, সীমান্ত এলাকায় নজরদারি জোরদার এবং অনুপ্রবেশ রোধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন ডিজিপি। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় ব্যস্ত রয়েছেন তিনি। এর আগে খোয়াই ও ধলাই জেলাতেও একই ধরনের বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিজিপি জানান, এডিসি নির্বাচনের জন্য এখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি, তবে ইতিমধ্যেই বাহিনী চেয়ে আবেদন জানানো হয়েছে। অন্যদিকে, ধর্মনগর উপনির্বাচনের জন্য রাজ্যে পর্যাপ্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মজুত রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।

সব মিলিয়ে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে রাজ্য পুলিশ যে সম্পূর্ণ প্রস্তুত—ডিজিপির এই জেলা সফর সেই বার্তাই স্পষ্ট করে দিল বলে মনে করছে প্রশাসনিক মহল।

Releated Posts

পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে বিজেপি প্রার্থীর উপর হামলা

চড়িলাম, ৫ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরার পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে উত্তেজনা চরমে। রবিবার দুপুরে নবশান্তিগঞ্জ এলাকায় প্রচারে বেরিয়ে…

ByByReshmi Debnath Apr 5, 2026

নেতাজিনগর গুলিকাণ্ডে বড় সাফল্য, গোহাটি থেকে গ্রেপ্তার মাফিয়া নয়ন দেব

চড়িলাম, ৫ এপ্রিল: নেতাজিনগর ঠিকাদার বাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর গুলি কাণ্ডের তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় জড়িত…

ByByReshmi Debnath Apr 5, 2026

জহরনগরে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এতদিন জনজাতিদের অবহেলা করেছে মথা। বিভেদ সৃষ্টি করে মানুষকে আর ঠকানো যাবে না। এডিসিতে এবার…

ByByReshmi Debnath Apr 5, 2026

এডিসি নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, জিরানিয়ায় দলবদল, প্রচারে মেয়র

আগরতলা, ৫ এপ্রিল: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনকে ঘিরে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে।…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top