News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে বিজেপি প্রার্থীর উপর হামলা
Image

পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে বিজেপি প্রার্থীর উপর হামলা

চড়িলাম, ৫ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরার পেকুয়ারজলা-জন্মেজয়নগর আসনে উত্তেজনা চরমে। রবিবার দুপুরে নবশান্তিগঞ্জ এলাকায় প্রচারে বেরিয়ে হামলার মুখে পড়েন বিজেপি প্রার্থী মজি দেববর্মা। দা, লাঠি, লোহার রড ও গুলতি নিয়ে একদল দুষ্কৃতী আচমকা আক্রমণ চালায় বলে অভিযোগ।

অভিযোগের তির তিপরা মথা কর্মীদের দিকে। হামলায় গুরুতর আহত হন প্রার্থী মজি দেববর্মা সহ বেশ কয়েকজন জনজাতি কার্যকর্তা। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা যায়, টাকারজলা থানার পুলিশের দ্রুত হস্তক্ষেপের ফলেই বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। পুলিশের তৎপরতায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান মজি দেববর্মা।

এদিকে হামলাকারীরা ব্যাপক ভাঙচুর চালায়। পুলিশের একটি গাড়ি সহ অসংখ্য মোটরবাইক ভেঙে ফেলা হয়। এছাড়াও, স্থানীয় বিজেপি কার্যালয়ও গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নির্বাচনের আগে এমন সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন মহল।

Releated Posts

লাল মথার মতো পার্টনারের দরকার নেই ভারতীয় জনতা পার্টির: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসিতে বিরোধী দলের ভূমিকায় রয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই সেখানে লাল মথার মতো পার্টনারের দরকার…

ByByReshmi Debnath Apr 5, 2026

নেতাজিনগর গুলিকাণ্ডে বড় সাফল্য, গোহাটি থেকে গ্রেপ্তার মাফিয়া নয়ন দেব

চড়িলাম, ৫ এপ্রিল: নেতাজিনগর ঠিকাদার বাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর গুলি কাণ্ডের তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় জড়িত…

ByByReshmi Debnath Apr 5, 2026

জহরনগরে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ এপ্রিল: এতদিন জনজাতিদের অবহেলা করেছে মথা। বিভেদ সৃষ্টি করে মানুষকে আর ঠকানো যাবে না। এডিসিতে এবার…

ByByReshmi Debnath Apr 5, 2026

এডিসি নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, জিরানিয়ায় দলবদল, প্রচারে মেয়র

আগরতলা, ৫ এপ্রিল: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনকে ঘিরে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে।…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top