News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে—এ দাবি বাস্তবসম্মত নয়: সাইয়েদ আকবরুদ্দিন
Image

ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে—এ দাবি বাস্তবসম্মত নয়: সাইয়েদ আকবরুদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি অনুসরণ করে—এই অভিযোগ “অন্যায্য” এবং “বাস্তবতার প্রতিফলন নয়” বলে মন্তব্য করলেন রাষ্ট্রসংঘে ভারতের প্রাক্তন স্থায়ী প্রতিনিধি সাইয়েদ আকবরুদ্দিন।

যুব পডকাস্টার ও উদ্যোক্তারাজ শামণি-এর ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে আকবরুদ্দিন বলেন, “ভারত আমেরিকাকে অনুসরণ করে—এ কথা বলা ঠিক নয়। বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে আমাদের অবস্থানই প্রমাণ করে আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিই।”

তিনি উদাহরণ দিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ‘বোর্ড অব পিস’ উদ্যোগের কথা বলেছেন, তাতে পাকিস্তান যোগ দিলেও ভারত অংশ নেয়নি, কারণ এটি কোনও প্রকৃত আন্তর্জাতিক সংস্থা নয় বলে ভারত মনে করে।

এছাড়াও তিনি উল্লেখ করেন, ইরানের সঙ্গে আলোচনা করে নিজেদের জাহাজ ফেরানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি থাকা সত্ত্বেও ভারত নিজস্ব কূটনৈতিক পথে এগিয়েছে। “আমেরিকা তা পছন্দ না করলেও আমরা আলোচনা চালিয়ে গেছি,” বলেন তিনি।

ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে আকবরুদ্দিন বলেন, ওই ইস্যুতেও ভারত যুক্তরাষ্ট্রের অবস্থান সমর্থন করেনি। বরং ভোটাভুটিতে বিরত থেকেছে, যদিও যুক্তরাষ্ট্র ভারতকে বিরত না থাকার জন্য চাপ দিয়েছিল।

তিনি আরও বলেন, “বিশ্বে এমন কেউ নেই যে মনে করে ভারত আমেরিকার অনুসারী। এমনকি আমেরিকাও তা বিশ্বাস করে না।”

উল্লেখ্য, দেশে বিরোধী দলগুলি মাঝে মধ্যেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলে যে তারা মার্কিন চাপের অধীনে কাজ করে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-ও একাধিকবার এ ধরনের মন্তব্য করেছেন।

Releated Posts

অসমে সভা থেকে হিমন্ত বিশ্ব শর্মাকে কড়া আক্রমণ রাহুল গান্ধীর

গুয়াহাটি, ৫ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Apr 5, 2026

খাদ্য সঙ্কটে আফ্রিকার পাশে ভারত, পাঠানো হল ত্রাণসামগ্রী

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস): খাদ্য সঙ্কটে ভুগছে এমন আফ্রিকার একাধিক দেশের পাশে দাঁড়াল ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, মানবিক…

ByByNews Desk Apr 5, 2026

কেরলে ভোটের আগে অমিত শাহের রোডশোতে ভিড়, চূড়ান্ত প্রচারে ঝাঁপ এনডিএর

কোঝিকোড়, ৫ এপ্রিল  (আইএএনএস) : কেরলের বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তার মধ্যেই প্রচারের শেষ পর্যায়ে জোরদার…

ByByNews Desk Apr 5, 2026

বঙ্গ ভোট: তৃণমূল সাংসদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসিতে বিজেপির নালিশ

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস): বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি (এমসিসি) লঙ্ঘনের অভিযোগ তুলে…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top