News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শালবাগান অক্সিজেন পার্কের সামনে বাইক-অটোর সংঘর্ষে গুরুতর জখম এক যাত্রী
Image

শালবাগান অক্সিজেন পার্কের সামনে বাইক-অটোর সংঘর্ষে গুরুতর জখম এক যাত্রী

আগরতলা, ২ এপ্রিল: আগরতলার এনসিসি থানাধীন শালবাগান অক্সিজেন পার্কের সামনে একটি বাইক ও অটোর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় টিআর ০১ – জে – ৩৮৫৮ নাম্বারের অটোতে থাকা এক যাত্রী গুরুতরভাবে আহত হন।

আহত যাত্রীর নাম লিজা দেববর্মা। তাঁর বাড়ি বড়কাঁঠাল এলাকায় বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাঁকে গুরুতর আহত অবস্থায় দ্রুত জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে, দুর্ঘটনার পর বাইকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে এন সি সি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত অটো ও বাইকটি উদ্ধার করার কাজ শুরু করে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং পলাতক বাইক চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Releated Posts

ধর্মনগর উপ-নির্বাচন ঘিরে জোরদার প্রচার, মন্ডপ পাড়ায় বিজেপির জনসংযোগে মন্ত্রী সুধাংশু

ধর্মনগর, ২ এপ্রিল: আসন্ন ধর্মনগর বিধানসভা উপ-নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচার চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি। দলের মনোনীত প্রার্থী…

ByByReshmi Debnath Apr 2, 2026

সরকারি দায়িত্বে গাফিলতির অভিযোগ, হাসপাতালে জলসংকটে চরম ভোগান্তি

আগরতলা, ২ এপ্রিল: সরকারি দায়িত্ব ভুলে মেলায় দোকান নিয়ে ব্যস্ত থাকার অভিযোগ উঠল বিশ্রামগঞ্জ হাসপাতাল সংলগ্ন ওয়াটার পাম্প…

ByByTaniya Chakraborty Apr 2, 2026

ওবিসি ও সংখ্যালঘুদের সংরক্ষণ ইস্যুতে প্রচারপত্র ঘিরে চর্চা

আগরতলা, ২ এপ্রিল: আসন্ন নির্বাচনের প্রাক্কালে ওবিসি ও সংখ্যালঘুদের সংরক্ষণ ইস্যু তুলে ধরে একটি প্রচারপত্র এলাকায় বিতরণ করা…

ByByTaniya Chakraborty Apr 2, 2026

কল্যাণপুরে জরাজীর্ণ ট্রাফিক পোস্টে দায়িত্ব পালন, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

প্রতিনিধি, কল্যাণপুর, ২ এপ্রিল:একদিকে বাড়তে থাকা যানবাহনের চাপ, অন্যদিকে ভগ্নপ্রায় অবকাঠামো—এই দুইয়ের মাঝেই প্রতিদিন নিজের জীবন ঝুঁকির মুখে…

ByByTaniya Chakraborty Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top