News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হতাশার আরেক নাম সন্ত্রাস, এভাবে ক্ষমতা ধরে রাখা অসম্ভব : মুখ্যমন্ত্রী
Image

হতাশার আরেক নাম সন্ত্রাস, এভাবে ক্ষমতা ধরে রাখা অসম্ভব : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ এপিল: হতাশার আরেক নাম সন্ত্রাস। অতীতেও বহু রাজনৈতিক দল হতাশা থেকে সন্ত্রাসের পথ বেছে নিয়েছিল, কিন্তু তারা দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখতে পারেনি। এডিসি নির্বাচনের প্রচারে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা গাড়ির উপর আক্রমণ নিয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

তিনি বলেন, ভয়ভীতি প্রদর্শন করে বিজেপিকে থামানো যাবে না। মুখ্যমন্ত্রীর দাবি, এডিসি এলাকার সাধারণ মানুষ শান্তি চায় এবং সেই শান্তি নিশ্চিত করতে সক্ষম একমাত্র বিজেপি সরকার। তিনি আরও অভিযোগ করেন, তিপরা মথার তরফে এডিসি এলাকাকে নগর পঞ্চায়েতে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে জনগণকে বিভ্রান্ত ছড়ালেও কাজের কাজ কিছুই হবে না।

এদিন তিনি স্পষ্ট করে বলেন, আসন্ন এডিসি নির্বাচনে এক ইঞ্চি জমির জন্যও লড়াই করা হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই জনগণের সমর্থন অর্জন করবে বিজেপি।

Releated Posts

শালবাগান অক্সিজেন পার্কের সামনে বাইক-অটোর সংঘর্ষে গুরুতর জখম এক যাত্রী

আগরতলা, ২ এপ্রিল: আগরতলার এনসিসি থানাধীন শালবাগান অক্সিজেন পার্কের সামনে একটি বাইক ও অটোর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা…

ByByReshmi Debnath Apr 2, 2026

ধর্মনগর উপ-নির্বাচন ঘিরে জোরদার প্রচার, মন্ডপ পাড়ায় বিজেপির জনসংযোগে মন্ত্রী সুধাংশু

ধর্মনগর, ২ এপ্রিল: আসন্ন ধর্মনগর বিধানসভা উপ-নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচার চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি। দলের মনোনীত প্রার্থী…

ByByReshmi Debnath Apr 2, 2026

সরকারি দায়িত্বে গাফিলতির অভিযোগ, হাসপাতালে জলসংকটে চরম ভোগান্তি

আগরতলা, ২ এপ্রিল: সরকারি দায়িত্ব ভুলে মেলায় দোকান নিয়ে ব্যস্ত থাকার অভিযোগ উঠল বিশ্রামগঞ্জ হাসপাতাল সংলগ্ন ওয়াটার পাম্প…

ByByTaniya Chakraborty Apr 2, 2026

ওবিসি ও সংখ্যালঘুদের সংরক্ষণ ইস্যুতে প্রচারপত্র ঘিরে চর্চা

আগরতলা, ২ এপ্রিল: আসন্ন নির্বাচনের প্রাক্কালে ওবিসি ও সংখ্যালঘুদের সংরক্ষণ ইস্যু তুলে ধরে একটি প্রচারপত্র এলাকায় বিতরণ করা…

ByByTaniya Chakraborty Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top