News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কমলপুরে ভোট প্রচারে রণক্ষেত্র, হামলায় আহত প্রায় ১২ জন পুলিশ ও টিএসআর জওয়ান
Image

কমলপুরে ভোট প্রচারে রণক্ষেত্র, হামলায় আহত প্রায় ১২ জন পুলিশ ও টিএসআর জওয়ান

আগরতলা, ১ এপ্রিল: টিটিএএডিসি নির্বাচনের বিজেপির ভোট প্রচারকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল কমলপুর মহকুমার পশ্চিম লাম্বুছড়া এলাকা। হালহালী-আশারাম বাড়ি এডিসি আসনে ভোট প্রচার করতে গিয়ে তিপ্রা মথা দলের দুষ্কৃতীদের হামলার শিকার হন বিজেপি বিধায়ক মনোজ কান্তি দেব এবং সদ্য মথা ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রার্থী অনন্ত দেববর্মা। ওই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয় এবং পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়।

জানা যায়, এদিন বিজেপি প্রার্থী অনন্ত দেববর্মা তাঁর সমর্থকদের নিয়ে পশ্চিম লাম্বুছড়া এলাকায় প্রচারে যান। অভিযোগ, সেই সময় তিপরা মথা সমর্থিত একদল দুষ্কৃতী আচমকাই তাঁদের ওপর চড়াও হয়। শুরু হয় ইট-পাটকেল ছোঁড়া ও ধাওয়া-পাল্টা ধাওয়া। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে কমলপুর মহকুমা পুলিশ ও টিএসআর জওয়াম। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়েই হামলার মুখে পড়েন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই ঘটনায় কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা সহ প্রায় ১২ জন পুলিশ ও টিএসআর জওয়ান আহত হন।

এদিকে, আহতদের দ্রুত উদ্ধার করে কমলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে, ঘটনায় আরও বড় ধরনের অশান্তি এড়াতে এলাকায় ব্যাপক সংখ্যক আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

শালবাগান অক্সিজেন পার্কের সামনে বাইক-অটোর সংঘর্ষে গুরুতর জখম এক যাত্রী

আগরতলা, ২ এপ্রিল: আগরতলার এনসিসি থানাধীন শালবাগান অক্সিজেন পার্কের সামনে একটি বাইক ও অটোর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা…

ByByReshmi Debnath Apr 2, 2026

ধর্মনগর উপ-নির্বাচন ঘিরে জোরদার প্রচার, মন্ডপ পাড়ায় বিজেপির জনসংযোগে মন্ত্রী সুধাংশু

ধর্মনগর, ২ এপ্রিল: আসন্ন ধর্মনগর বিধানসভা উপ-নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচার চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি। দলের মনোনীত প্রার্থী…

ByByReshmi Debnath Apr 2, 2026

সরকারি দায়িত্বে গাফিলতির অভিযোগ, হাসপাতালে জলসংকটে চরম ভোগান্তি

আগরতলা, ২ এপ্রিল: সরকারি দায়িত্ব ভুলে মেলায় দোকান নিয়ে ব্যস্ত থাকার অভিযোগ উঠল বিশ্রামগঞ্জ হাসপাতাল সংলগ্ন ওয়াটার পাম্প…

ByByTaniya Chakraborty Apr 2, 2026

ওবিসি ও সংখ্যালঘুদের সংরক্ষণ ইস্যুতে প্রচারপত্র ঘিরে চর্চা

আগরতলা, ২ এপ্রিল: আসন্ন নির্বাচনের প্রাক্কালে ওবিসি ও সংখ্যালঘুদের সংরক্ষণ ইস্যু তুলে ধরে একটি প্রচারপত্র এলাকায় বিতরণ করা…

ByByTaniya Chakraborty Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top