সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী জুন মাসে ভিলেজ কমিটি নির্বাচন

আগরতলা, ১৮ মার্চ: প্রায় এক দশক পর আগামী জুন মাসের শেষ সপ্তাহে টিটিএএডিসি-এর অধীন ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আজ দেশের সর্বোচ্চ আদালতে সংশ্লিষ্ট মামলার শুনানী ছিল। সেখানে রাজ্য নির্বাচন কমিশনের হলফনামায় সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনজীবী ভাস্কর দেববর্মা জানান, সুপ্রিম কোর্টের কোর্ট নং ১৪-তে দুটি বিষয় শুনানির জন্য বিচারপতি মনোজ মিশরা এবং বিচারপতি মনমোহনের বেঞ্চে ওঠে। একটি বিষয় ছিল দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ভিলেজ কমিটি নির্বাচন এবং অন্যটি ছিল টিটিএএডিসি-র বিভিন্ন বিল, যা এখনও রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আজ আদালতে সংশ্লিষ্ট মামলার শুনানী ছিল। সেখানে রাজ্য নির্বাচন কমিশনের হলফনামায় সম্মতি দিয়েছে সুপ্রীম কোর্ট।

সেখানে জানানো হয়েছে, ভোটগ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া ২০২৬ সালের জুন মাসের শেষ সপ্তাহের মধ্যেই সম্পন্ন করা হবে। বিষয়টি পুনরায় শুনানির জন্য আগামী ২০ মে ধার্য করা হয়েছে। ফলে সুপ্রিম কোর্টের সরাসরি তত্ত্বাবধানে নির্বাচন প্রক্রিয়া এগিয়ে যাবে। অন্যদিকে, টিটিএএডিসি-র বকেয়া বিল সংক্রান্ত মামলায় আদালত রিট পিটিশন গ্রহণ করে সংশ্লিষ্ট পক্ষগুলিকে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে।

এদিকে, এই রায়ে প্রতিক্রিয়া জানিয়ে তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেবর্বমা সামাজিক মাধ্যমে বলেন, দশ বছর পর জুন মাসে ভিলেজ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের তিপ্রাসা জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিত করায় সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানান তিনি।

Leave a Reply