আগরতলা, ৯ মার্চ: গতকাল রাতে কাপতলী এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবকের। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতের দিকে কাপতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে গোপী রঞ্জন ত্রিপুরা (২৮)। তিনি কাপতলী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় গোপী রঞ্জন ত্রিপুরাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

