News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অতিসত্বর ফলাফল প্রকাশ ও একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ
Image

অতিসত্বর ফলাফল প্রকাশ ও একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ

আগরতলা, ২৭ ফেব্রুয়ারি: অতিসত্বর এসটিজিটি পরীক্ষার ফলাফল প্রকাশ এবং একত্রে নিয়োগের দাবিতে শিক্ষাভবনের সামনে বিক্ষোভে সামিল হলেন শতাধিক চাকরিপ্রার্থী যুবক-যুবতী। আজ সকাল থেকে টিআরবিটি (ট্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড) দপ্তরের সামনে শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভে বসেন তাঁরা। বিক্ষোভকারীদের একটাই দাবি অবিলম্বে পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে।

চাকরিপ্রার্থীদের অভিযোগ, ২০২২ সালে টিআরবিটির অধীনে এসটিজিটি নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল। ওই পরীক্ষায় কয়েক হাজার প্রার্থী অংশগ্রহণ করেন। কিন্তু প্রায় তিন বছর কেটে গেলেও এখনও পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়নি। এমনকি নিয়োগ প্রক্রিয়া শুরুর বিষয়েও কোনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি বলে অভিযোগ।

এক চাকরিপ্রার্থী বলেন, ২০২২ সাল থেকে আমরা অপেক্ষা করে আছি। এতো টাকা খরচ করে পরীক্ষায় বসেছি। কিন্তু বারবার শুধু আশ্বাসই দেওয়া হয়েছে, বাস্তবে কোনও অগ্রগতি নেই। আমাদের অনেকের বয়স দ্রুত সরকারি চাকরির ঊর্ধ্বসীমার দিকে এগিয়ে যাচ্ছে। ফলাফল প্রকাশ না হলে নিয়োগে অংশ নেওয়ার সুযোগই থাকবে না।

এদিন করজোড়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, দীর্ঘ কয়েক মাস ধরে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী-সহ বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক দপ্তরে স্মারকলিপি দিলেও কোনও সদুত্তর মেলেনি। সেই কারণেই বাধ্য হয়ে তাঁরা টিআরবিটি দপ্তরের সামনে বিক্ষোভে বসেছেন।

বিক্ষোভকারীদের আরও অভিযোগ, দীর্ঘসূত্রিতার কারণে বহু প্রার্থী শীঘ্রই বয়সসীমা অতিক্রম করবেন, যার ফলে এই নিয়োগ প্রক্রিয়া থেকে তাঁরা বঞ্চিত হবেন। তাই তাঁদের দাবি, আর সময়ক্ষেপণ না করে অবিলম্বে পরীক্ষার ফলাফল প্রকাশ করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, সরকার যদি দ্রুত কোনও কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে আগামী দিনে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

Releated Posts

নির্বাচনোত্তর সন্ত্রাস থেকে বিরত থাকার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ এপ্রিল: নির্বাচনোত্তর রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষের কাছে…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

স্কুলে কুড়াল হাতে তাণ্ডব: আতঙ্কে ছাত্র-শিক্ষক, অবশেষে গ্রেফতার অভিযুক্ত

বিশালগড়,  ১৩ এপ্রিল:  শিক্ষাঙ্গনে চরম অরাজকতা—কুড়াল হাতে স্কুলে ঢুকে তাণ্ডব চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মধ্য ব্রজপুর এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Apr 13, 2026

টিটিএএডিসি নির্বাচনে নজিরবিহীন ভোটার অংশগ্রহণ, সর্বাধিক পূর্ব মুহুরীপুর-বুরাটলি ও সর্বনিম্ন দামছড়া-জম্পুই কেন্দ্রে ভোটদান

আগরতলা ১৩ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনে এবারে ব্যাপক সাড়া ফেলেছে ভোটারদের উপস্থিতি। প্রকাশিত…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

স্ত্রী ও পুত্রকে খুন করে আত্মহত্যার চেষ্টা শিক্ষকের, চাঞ্চল্য উদয়পুরে

আগরতলা, ১৩ এপ্রিল: ভোরবেলায় এক মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে গেল উদয়পুরের চন্দ্রপুর বেলতলী এলাকা। অভিযোগ, স্থানীয় বটতলী স্কুলের…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top