News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সোনামুড়ায় অবৈধ অনুপ্রবেশ: বাংলাদেশি যুবকসহ ভারতীয় দালাল আটক
Image

সোনামুড়ায় অবৈধ অনুপ্রবেশ: বাংলাদেশি যুবকসহ ভারতীয় দালাল আটক

আগরতলা, ২৭ ফেব্রুয়ারি: সীমান্তবর্তী সোনামুড়া এলাকায় ফের অবৈধ অনুপ্রবেশের ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে দুর্গাপুর এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় দালালকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে ২০২৫ সালের ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স আইন এবং ২০২৩ সালের ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) আইনে মামলা রুজু করা হয়েছে।

আটক বাংলাদেশি নাগরিকের নাম ইয়াসিন আরাফাত (১৯)। তিনি কুমিল্লা জেলার কোটওয়ালি থানাধীন সংরাইজ এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত মাসুক মিয়া।

অন্যদিকে, আটক ভারতীয় দালালের নাম আবুল খায়ের (৪৫)। তাঁর বাড়ি সেপাহিজলা জেলার সোনামুড়া থানাধীন দুর্গাপুর এলাকার ২ নম্বর ওয়ার্ডে।

পুলিশের প্রাথমিক অনুমান, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্যে ওই বাংলাদেশি যুবককে সহযোগিতা করছিলেন স্থানীয় দালাল। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

আগরতলায় কাটাখাল থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ১৩ এপ্রিল: রাজধানী আগরতলা শহরের আস্তাবল ব্রিজ সংলগ্ন কাটাখাল থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে…

ByByReshmi Debnath Apr 13, 2026

নির্বাচনোত্তর সন্ত্রাস থেকে বিরত থাকার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ এপ্রিল: নির্বাচনোত্তর রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষের কাছে…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

স্কুলে কুড়াল হাতে তাণ্ডব: আতঙ্কে ছাত্র-শিক্ষক, অবশেষে গ্রেফতার অভিযুক্ত

বিশালগড়,  ১৩ এপ্রিল:  শিক্ষাঙ্গনে চরম অরাজকতা—কুড়াল হাতে স্কুলে ঢুকে তাণ্ডব চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মধ্য ব্রজপুর এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Apr 13, 2026

টিটিএএডিসি নির্বাচনে নজিরবিহীন ভোটার অংশগ্রহণ, সর্বাধিক পূর্ব মুহুরীপুর-বুরাটলি ও সর্বনিম্ন দামছড়া-জম্পুই কেন্দ্রে ভোটদান

আগরতলা ১৩ এপ্রিল: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনে এবারে ব্যাপক সাড়া ফেলেছে ভোটারদের উপস্থিতি। প্রকাশিত…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top