News Flash

  • Home
  • বিদেশ
  • ইমরান খানের পছন্দের হাসপাতালে চিকিৎসার দাবিতে সুপ্রিম কোর্টে পিটিআই
Image

ইমরান খানের পছন্দের হাসপাতালে চিকিৎসার দাবিতে সুপ্রিম কোর্টে পিটিআই

ইসলামাবাদ, ২৫ ফেব্রুয়ারি (আইএএনএস) : প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পছন্দের হাসপাতালে চিকিৎসা ও ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শের অনুমতি চেয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই। বুধবার পাকিস্তানের সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত আবেদন দাখিল করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

পিটিআইয়ের আইনজীবী সরদার লতিফ খোসা আবেদনটি দায়ের করেন। মঙ্গলবার চোখের সমস্যার ফলো-আপ চিকিৎসার জন্য ইমরান খানকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয় বলে পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক ডন জানিয়েছে।

আবেদনটি ইমরান খানের পক্ষে দায়ের করা হয়েছে এবং ইসলামাবাদ জেলা নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে। এতে তোষাখানা মামলার প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে, যে মামলায় ২০২২ সালে প্রথম গ্রেফতার হন পিটিআই প্রতিষ্ঠাতা।

পিটিশনে দাবি করা হয়েছে, ইমরান খানকে অবিলম্বে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নিয়ে গিয়ে রেটিনা বিশেষজ্ঞের মাধ্যমে চোখের যথাযথ চিকিৎসা করানো হোক। পাশাপাশি তাঁর ব্যক্তিগত চিকিৎসক ফয়সাল সুলতান ও ডা. আসিম ইউসুফের সঙ্গে পরামর্শের অনুমতি দেওয়ার এবং তাঁদের পরীক্ষানিরীক্ষা ও চিকিৎসা প্রক্রিয়ায় যুক্ত করার আবেদন জানানো হয়েছে।

পিটিশনে আরও বলা হয়েছে, চিকিৎসার সময় তাঁর পরিবারের সদস্যদের যথাযথভাবে জানানো এবং তাঁদের যুক্তিসঙ্গত প্রবেশাধিকার নিশ্চিত করা হোক। পাশাপাশি, ইমরান খানের সমস্ত চিকিৎসা প্রতিবেদন ও পরীক্ষার সত্যায়িত অনুলিপি তাঁর আইনজীবীর কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে।

আইনজীবীর বক্তব্য, ইমরান খানের বয়স ৭৩ বছর এবং তাঁর ক্রমবর্ধমান বয়স ও অবনতিশীল স্বাস্থ্য শুধু পরিবারের নয়, সমগ্র পাকিস্তানবাসীর জন্য উদ্বেগের বিষয়। তিনি অভিযোগ করেন, পরিবারের সদস্য বা স্বাধীন চিকিৎসকদের সঙ্গে কোনও তথ্য ভাগ না করে গোপনে চিকিৎসা পরীক্ষা চালানো হচ্ছে, যা গুরুতর সন্দেহের জন্ম দিচ্ছে।

পিটিশনে আরও বলা হয়েছে, পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (পিমস) হাসপাতালে সম্পন্ন হওয়া চিকিৎসা পরীক্ষা বা প্রক্রিয়ার ফলাফল সম্পর্কে কিছুই জানানো হয়নি। এই ধরনের গোপনীয়তা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করা হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে ইমরান খানের ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন (সিআরভিও) ধরা পড়ার খবর প্রকাশ্যে আসে। ২৪ জানুয়ারি তাঁর প্রথম চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন হলেও সরকার পাঁচ দিন পর তা প্রকাশ করে।

এর পর থেকেই বিরোধীরা সরকারের বিরুদ্ধে স্বচ্ছতার অভাব ও যথাযথ চিকিৎসা নিশ্চিত না করার অভিযোগ তুলেছে। যদিও সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।

মঙ্গলবার ভোরে ফলো-আপ চিকিৎসার জন্য ইমরান খানকে পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে নিয়ে যাওয়া হয়।

Releated Posts

হরমুজ প্রণালী নিয়ে ‘সুখবর’-এর ইঙ্গিত রুবিওর, মার্কিন-ইরান আলোচনায় অগ্রগতির দাবি

নয়াদিল্লি, ২৪ মে (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করলেন মার্কিন…

ByByNews Desk May 24, 2026

নজরদারি এড়াতে এআই ব্যবহারে সতর্কতার পাঠ দিচ্ছে ইসলামিক স্টেট

নয়াদিল্লি, ২৩ মে (আইএএনএস) : প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বরাবরই নিজেদের অত্যন্ত সক্রিয় হিসেবে তুলে…

ByByTaniya Chakraborty May 23, 2026

চীনের কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৮২; এখনও আটকে ৯ শ্রমিক

তাইইউয়ান, ২৩ মে (আইএএনএস) : উত্তর চীনের শানসি প্রদেশে ভয়াবহ কয়লাখনি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২-তে পৌঁছেছে। এখনও…

ByByTaniya Chakraborty May 23, 2026

বাংলাদেশে হিন্দুদের উপর হামলা বন্ধের আর্জি, প্রধানমন্ত্রী তারেক রহমানকে তসলিমা নাসরিনের খোলা চিঠি

ঢাকা, ২৩ মে (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান হামলা, জমি দখল এবং ধর্মীয় উগ্রবাদের ঘটনায় গভীর…

ByByTaniya Chakraborty May 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top