News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা মেগা এক্সিবিশন শুরু হচ্ছে আগরতলায়, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
Image

বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা মেগা এক্সিবিশন শুরু হচ্ছে আগরতলায়, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ ফেব্রুয়ারী: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্ন দেখিয়েছেন। সেই ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে ত্রিপুরায় যে উন্নয়নমূলক প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়িত হয়েছে সেগুলিকে মেগা এক্সিবিশনের মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে। আজ আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের এমনটাই জানিয়েছেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।

এদিন তিনি বলেন, আগামীকাল থেকে তিনদিনব্যাপী ‘বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা’ শীর্ষক মেগা এক্সিবিশন উপলক্ষে আগরতলার চিলড্রেন পার্ক প্রাঙ্গণে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামীকাল ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডঃ) মানিক সাহা।

তাঁর কথায়, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজ, অবকাঠামো সম্প্রসারণ, স্বনির্ভর গোষ্ঠীর সাফল্য, স্টার্টআপ উদ্যোগ, ডিজিটাল পরিষেবা ও সামাজিক সুরক্ষা প্রকল্পের তথ্যচিত্র ও মডেল এই প্রদর্শনীতে স্থান পাবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে কয়েক বছরে ত্রিপুরায় যে উন্নয়নের ধারা শুরু হয়েছে তার প্রতিফলন এই এক্সিবিশনের মাধ্যমে সামনে আসবে। ওই প্রদর্শনীতে মোট আশিটি স্টলের মাধ্যমে যুব সমাজ, ছাত্র-ছাত্রী ও নতুন প্রজন্মের জন্য ডিজিটাল প্রেজেন্টেশন ও সচেতনতা কর্মসূচির ব্যবস্থা থাকবে।

Releated Posts

কোর্ট ম্যারেজের নামে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল বামুটিয়ার এক পরিবার

আগরতলা, ১১ জুলাই: কোর্ট ম্যারেজের নাম করে প্রতারণার মাধ্যমে পৈতৃক সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসন…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন হোস্টেলে খাবার ও পরিষেবা নিয়ে অভিযোগ, তদন্তের দাবি আবাসিকদের

আগরতলা, ১১ জুলাই : খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন বিদ্যালয়ের জনজাতি হোস্টেলের আবাসিক ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত খাদ্য ও অন্যান্য পরিষেবা…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

মানশ্রীর চিকিৎসার সহায়তায় ত্রিপুরায় পৌঁছালেন সমাজসেবী হুসেন মনসুরি

আগরতলা, ১১ জুলাই: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ত্রিপুরায় পৌঁছালেন বিশিষ্ট সমাজসেবী হুসেন মনসুরি। এক মানবিক উদ্যোগকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের, ধর্মনগরে তিন ঘণ্টার গণ-অবস্থান

ধর্মনগর, ১১ জুলাই: বিদ্যুৎ পরিষেবার বেসরকারিকরণের প্রস্তাব, স্মার্ট মিটার প্রকল্প এবং বিদ্যুৎ নিগমে দুর্নীতির অভিযোগ তুলে শনিবার ধর্মনগরের…

ByByTaniya Chakraborty Jul 11, 2026
Scroll to Top