News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লঙ্কামুড়া ঘোষপাড়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষ, অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে উত্তপ্ত এলাকা
Image

লঙ্কামুড়া ঘোষপাড়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষ, অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে উত্তপ্ত এলাকা

আগরতলা, ২৩ ফেব্রুয়ারি: দুই গোষ্ঠীর খন্ড যুদ্ধে উত্তপ্ত লঙ্কামুড়া ঘোষপাড়া এলাকা। অভিযোগ জমি বেচাকেনাকে কেন্দ্র করে বিজেপির মন্ডল সদস্য বিকাশ ঘোষ এবং তপন ঘোষ মিলে  ভিকি ঘোষের উপর প্রাণঘাতী আক্রমণ সংগঠিত করে। ঘটনা গতকাল রাতে লঙ্কামুড়া ঘোষপাড়া এলাকায়। বর্তমানে জিবি হাসপাতাল চিকিৎসাধীন ভিকি ঘোষ। অপরদিকে এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় নেশার সম্রাজ্য গড়ে তুলেছে ভিকি ঘোষ। তাকে নেশা কারবারে বাধা দেওয়াতেই গতকাল এলাকাবাসীর উপর চড়াও হয়েছে সে। নিজেদের আত্মরক্ষার্থে এলাকাবাসীরাও তার ওপর চড়াও হয়েছে। ঘটনায় অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে উত্তপ্ত গোটা এলাকা।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকি ঘোষ জানিয়েছে, একটি জমিকে কেন্দ্র করে এই হামলার সূত্রপাত। জমির লেনদেনকে কেন্দ্র করে বিজেপির মন্ডল সদস্য তার ওপর হামলা চালিয়েছে। তাকে বেধড়ক মারধর করেছে। সেই ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অপরদিকে এলাকাবাসীরা আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ভিকি ঘোষ যা বলছে তা সবটাই অর্থহীন। এলাকায় নেশার সাম্রাজ্য গড়ে তুলেছে ভিকি। প্রতিনিয়ত এলাকায় নেশার রমরমা বাণিজ্য গড়ে তুলে এলাকার পরিবেশ নষ্ট করছিল। এর আগেও তাকে বাধা দেওয়া হলে সে এলাকার এক যুবকের উপর প্রাণঘাতি হামলা চালিয়েছে। ঘটনা গুরুতর আহত হয়েছিল সে। এমনকি এই ঘটনায় ভিকির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছিল। গতকাল এলাকায় এই নেশার বাণিজ্য বন্ধ করার কথা বললে ভীতি এলাকাবাসীর উপর চড়াও হয়ে যুবক ও মহিলাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসীরা । ঘটনায় তাকেও মারধর করেছে এলাকাবাসীরা। ভিকির কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Releated Posts

৭০২ ভোটারকে বিজেপিতে স্বাগত জানান মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রচারে ঝড় তুলে আজ কিল্লা-বাগমা কেন্দ্রে একটি সুবিশাল জনসমাবেশে বক্তব্য রাখেন…

ByByReshmi Debnath Apr 9, 2026

১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি’র কম্বাইন্ড বার্ষিক প্রশিক্ষণ শিবির শুরু

আগরতলা, ৯ এপ্রিল: ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি’র উদ্যোগে আজ থেকে শহীদ ভগৎ সিং যুব আবাসে এনসিসি ক্যাডেটদের নিয়ে…

ByByReshmi Debnath Apr 9, 2026

মথার বিদায় নিশ্চিত, আগামী ১২ এপ্রিল ইতিহাস সৃষ্টি করবে এডিসির জনগণ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: ভ্রষ্টাচার, মিথ্যাচার সহ বিগত দিনে যে ধরনের কাজ করেছে মথা এর জন্য এবার এডিসিতে তাদের…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

যাত্রাপুরে নতুন ওসির ঝটিকা সাফল্য: ৩২ কেজি গাঁজা ও গাড়িসহ কুখ্যাত পাচারকারী গ্রেফতার

আগরতলা, ৯ এপ্রিল: রাজ্যে নেশা বিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। দায়িত্ব নেওয়ার মাত্র ২৪…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top