News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্ত্রীকে পিটিয়ে খুনের দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড নির্দেশ আদালতের
Image

স্ত্রীকে পিটিয়ে খুনের দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড নির্দেশ আদালতের

খোয়াই, ২১ ফেব্রুয়ারি: স্ত্রীকে পিটিয়ে খুনের ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল খোয়াই আদালত। শনিবার খোয়াই জেলার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক আদালত অভিযুক্ত বিন্দারাম রিয়াং (৩০)-কে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত বিন্দারাম রিয়াংকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সাধারণ কারাদণ্ড ভোগ করতে হবে। মামলাটি ছিল এসটি(টি-আই)১৬/২০২২ এবং মুঙ্গিয়াকামি থানার মামলা নং ১৩/২০২২, তারিখ ১৫-০৪-২০২২।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৪ এপ্রিল রাত প্রায় ১০টা নাগাদ মুঙ্গিয়াকামি থানার অধীন কর্ণারাম পাড়ায় নিজ গৃহে অভিযুক্ত বিন্দারাম রিয়াং তার স্ত্রী পালাংতি রিয়াং (৩১)-কে গাছের ডাল দিয়ে মারধর করেন। গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর মুঙ্গিয়াকামি থানায় মামলা রুজু হয়। তদন্তভার গ্রহণ করেন থানার সাব-ইন্সপেক্টর রথীন্দ্র দেববর্মা। দীর্ঘ তদন্তের পর ৩০ জুন ২০২২ তারিখে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

বিচারপ্রক্রিয়া শেষে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়। রায় ঘোষণার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

২৮টি আসনে বিজেপির একা প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তে খুশি জনগণ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: আজ বীরচন্দ্রনগর- কলসী কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াংয়ের সমর্থনে কাঠালিয়া বাজারে আয়োজিত সুবিশাল জনসভায়…

ByByReshmi Debnath Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচন: বিকেল ৩টা পর্যন্ত ভোটের হার ৭০.০৯ শতাংশ

আগরতলা, ৯ এপ্রিল: উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত মোট ৭০.০৯ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। এদিন…

ByByReshmi Debnath Apr 9, 2026

এডিসিতে বিজেপি ক্ষমতায় আসলে জনজাতি এলাকার চেহারা বদলে যাবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: আজ হালাহালি-আশারামবাড়ি কেন্দ্রে নির্বাচনের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন এডিসিতে বিজেপি ক্ষমতায়…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচনে দুপুর ১টা পর্যন্ত৫২.৭৬ শতাংশ ভোট পড়েছে

ধর্মনগর, ৯ এপ্রিল: ধর্মনগর উপনির্বাচনে দুপুর ১টা পর্যন্ত ৫৩.৭৬ শতাংশ ভোট পড়েছে। ওই উপনির্বাচনে মোট ৫৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top