News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা বার কাউন্সিলের নির্বাচনে বিজেপির আধিপত্য
Image

ত্রিপুরা বার কাউন্সিলের নির্বাচনে বিজেপির আধিপত্য

আগরতলা, ২১ ফেব্রুয়ারি : ত্রিপুরা বার কাউন্সিলের নির্বাচনে বিজেপির আধিপত্য কায়েম হয়েছে। ১৪ আসনের কাউন্সিলে বিজেপি সমর্থিত প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন। আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা দেওয়া না হলেও ভোট প্রাপ্তির নিরিখে ফলাফল একপ্রকার স্পষ্ট হয়ে গেছে।

ত্রিপুরা বার কাউন্সিলের নির্বাচনে এবার ১৭ জন প্রার্থীর মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে তিনটি মহিলা সংরক্ষিত আসন রয়েছে। ওই তিনটি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বাকি ১১টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আজ কাউন্সিলের ভোটের গণনা অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ফলাফলে জানা গেছে, বিজেপি সমর্থিত ৭ জন, সিপিএম সমর্থিত ৪ জন, কংগ্রেস সমর্থিত ২ জন এবং নির্দল একজন জয়ী হয়েছেন।

জানা গেছে, রতন দত্ত ২৩০টি, অরিন্দম ভট্টাচার্য ২২৩টি, অমর দেববর্মা ১৭৯টি, প্রশান্ত সেন চৌধুরী ১২৪টি, দিলীপ দেবনাথ ১১৩টি, সুদর্শন শর্মা ১০১টি, পুলক সাহা ৯১টি, শিশির চক্রবর্তী ৯১টি, দেবালয় ভট্টাচার্য ৮১টি, পূজন বিশ্বাস ৭৭টি, সুনির্মল দেব ৬৭ টি, দীপঙ্কর শর্মা ৬৫টি, নেপাল মজুমদার ২১টি এবং কৌশিক রায় ২০টি ভোট পেয়েছেন।

তাতে নিশ্চিত, রতন দত্ত সর্বাধিক ভোট পেয়ে পুণরায় বার কাউন্সিলের চেয়ারম্যান হচ্ছেন। সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তিনজন মহিলা প্রার্থী হলেন, রাজশ্রী পুরকায়স্থ, মধুমিতা চৌধুরী এবং প্রিয়াঙ্কা মজুমদার।

Releated Posts

২৮টি আসনে বিজেপির একা প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তে খুশি জনগণ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: আজ বীরচন্দ্রনগর- কলসী কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াংয়ের সমর্থনে কাঠালিয়া বাজারে আয়োজিত সুবিশাল জনসভায়…

ByByReshmi Debnath Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচন: বিকেল ৩টা পর্যন্ত ভোটের হার ৭০.০৯ শতাংশ

আগরতলা, ৯ এপ্রিল: উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত মোট ৭০.০৯ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। এদিন…

ByByReshmi Debnath Apr 9, 2026

এডিসিতে বিজেপি ক্ষমতায় আসলে জনজাতি এলাকার চেহারা বদলে যাবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: আজ হালাহালি-আশারামবাড়ি কেন্দ্রে নির্বাচনের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন এডিসিতে বিজেপি ক্ষমতায়…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচনে দুপুর ১টা পর্যন্ত৫২.৭৬ শতাংশ ভোট পড়েছে

ধর্মনগর, ৯ এপ্রিল: ধর্মনগর উপনির্বাচনে দুপুর ১টা পর্যন্ত ৫৩.৭৬ শতাংশ ভোট পড়েছে। ওই উপনির্বাচনে মোট ৫৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top