News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে ফের চুরির ঘটনা, ক্ষোভে ব্যবসায়ীরা
Image

উদয়পুরে ফের চুরির ঘটনা, ক্ষোভে ব্যবসায়ীরা

আগরতলা, ২১ ফেব্রুয়ারি: কয়েকদিন অন্তর অন্তর উদয়পুর মহকুমার বিভিন্ন এলাকায় চুরির ঘটনায় নাজেহাল হয়ে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা। গতকাল রাতে একাধিক দোকানে তালা ভেঙে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় চোরের দল। ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলে চরম ক্ষোভ তৈরি হয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

জানা গিয়েছে, গতকাল রাতে শালগড়া জামজুরি এলাকায় পর পর তিনটি দোকানে চোরের দল হানা দেয়। প্রতিদিনের মতো ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান। আজ সকালে দোকান খুলতে গিয়ে তাঁরা দেখতে পান, দোকানের তালা ভাঙা রয়েছে। ভেতরে ঢুকে দেখা যায় নগদ অর্থ উধাও।

এক ব্যবসায়ী জানান, তাঁর দোকান থেকে প্রায় ২০ হাজার টাকা চুরি হয়েছে। পাশের একটি অটোমোবাইলের দোকান থেকেও প্রায় ৩০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি মামলা রুজু করে চুরির ঘটনার তদন্ত চলছে।

Releated Posts

আঠারোমুড়ার জঙ্গল ছেড়ে লোকালয়ে দাঁতাল হাতি, আতঙ্কে ডিএম কলোনি-মহারানীপুর-নেতাজিনগর

আগরতলা, ৬ অক্টোবর: পাহাড়ি জঙ্গল ও গ্রামীণ জনপদ পেরিয়ে ফের লোকালয়ের দিকে চলে এল বন্য দাঁতাল হাতি। মঙ্গলবার…

ByByReshmi Debnath Oct 6, 2026

দুর্গাপূজায় আগরতলার রেজিস্টারভুক্ত ক্লাবগুলির ৫ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ বিল দেবে পুর নিগম

আগরতলা, ৬ অক্টোবর: আগরতলা শহরের রেজিস্টারভুক্ত দুর্গাপূজা উদ্যোক্তাদের জন্য বড় সিদ্ধান্ত নিল আগরতলা পুর নিগম। আসন্ন দুর্গাপূজাকে সামনে…

ByByReshmi Debnath Oct 6, 2026

তিপ্রামথা ৩৪২৮টি, বিজেপি ৮৫৯টি, নির্দল ১৭৩টি, সিপিআই(এম) ৮৭টি, আইপিএফটি ৩৩টি, আইএনসি ১৪টি আসনে জয়ী: কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের অন্তর্গত ভিলেজ কমিটির নির্বাচনের ভোট গণনা গতকাল…

ByByReshmi Debnath Oct 6, 2026

টেপানিয়ায় ৬০ আসনের সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ স্থাপনে অনুমোদন

আগরতলা, ৬ অক্টোবর: গোমতী জেলার টেপানিয়ায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে ন্যাশনাল কমিশন…

ByByTaniya Chakraborty Oct 6, 2026
Scroll to Top