News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেশা, সন্ত্রাস সহ বোর্ড পরীক্ষার সময় শব্দদূষণ বন্ধে মধুপুর থানায় ডেপুটেশন বাম যুবাদের
Image

নেশা, সন্ত্রাস সহ বোর্ড পরীক্ষার সময় শব্দদূষণ বন্ধে মধুপুর থানায় ডেপুটেশন বাম যুবাদের

আগরতলা, ২০ ফেব্রুয়ারি: সবেমাত্র তিনদিন হলো মধুপুর থানায় যোগ দিয়েছেন সদ্য থানার নতুন ওসি উজ্জল চৌধুরী। তারই মধ্যে এলাকার আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ জানিয়ে মধুপুর অঞ্চল, কমলাসাগর অঞ্চল এবং গকুলনগর অঞ্চল কমিটি তিনটি কমিটির যৌথ উদ্যোগে মধুপুর থানার আধিকারিকের নিকট ডেপুটেশনে মিলিত হয়।

উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিভাগীয় কমিটির হিরণ্ময় নারায়ন দেবনাথ, বিশালগড় সম্পাদক মন্ডলী সদস্য রাজেশ দত্ত ও গোপাল দেব, কমলাসাগর অঞ্চল সম্পাদক উত্তম দত্ত, মধুপুর অঞ্চল সম্পাদক কৃষ্ণ শর্মা সহ অন্যান্যরা।

গোটা রাজ্যে নেশার বাড়বাড়ন্তে অতিষ্ঠ যুবসমাজ। বাদ যায়নি কমলাসাগর বিধানসভাও। দিনের পর দিন গার্হস্থ্য হিংসা বাড়ছে সমাজের নেমে এসেছে বিভিন্ন অপরাধ মূলক কাজ। নেশা এবং জুয়া কারবারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানান বাম যুব সংগঠন। তার পাশাপাশি সবচেয়ে অবাক করার বিষয় হলো মধুপুর থানায় মাত্র তিন দিন হল যোগ দিয়েছেন নতুন ওসি তারই মধ্যে এলাকার আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ জানিয়ে সরব হলেন বাম যুব সংগঠন। পাশাপাশি রাজনৈতিক সন্ত্রাস রোধে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আবেদন রাখেন।
ছাত্রী, যুবতী মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশাসনকে অগ্রণী ভূমিকা পালন করতেও দাবী রাখেন। তাছাড়া মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রাক্কালে গভীর রাত পর্যন্ত যেভাবে উচ্চস্বরে মাইক, ডিজে,মেলা, জলসা চালিয়ে যাচ্ছে সেদিকে প্রশাসনকে  নজর দেওয়ার দাবী রাখেন।

Releated Posts

রাজ্যে পড়াশুনা, খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা কোনও ক্ষেত্রেই প্রতিভার অভাব নেই: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট: যুব সমাজের মধ্যে নেশা, এইডস, সামাজিক কুসংস্কার, বাল্যবিবাহ কিংবা সামাজিক অবক্ষয়, গার্হস্থ্য হিংসার মতো…

ByByReshmi Debnath Aug 22, 2026

দিল্লিতে বিজেপির নতুন টিমের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ২২ আগস্ট: বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে দলের সদ্য গঠিত নতুন টিমের সঙ্গে শনিবার দিল্লিতে দলীয়…

ByBySandeep Biswas Aug 22, 2026

উত্তরবঙ্গের পাহাড়ে ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’, মধ্যস্থতাকারীর নেতৃত্বে নতুন কমিটি গঠন কেন্দ্রের

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ংকে ঘিরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার ‘স্থায়ী সমাধান’ খুঁজতে…

ByBySandeep Biswas Aug 22, 2026

৯০০ আধিকারিক, ১৫৪টি শাখা, ১৫ হাজার কোটি টাকার ব্যবসা: গ্রামীণ ব্যাঙ্কের অগ্রগতির প্রশংসায় সুশান্ত

আগরতলা, ২২ আগস্ট: ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের ধারাবাহিক সাফল্য ও সম্প্রসারণের ভূয়সী প্রশংসা করলেন পরিবহণ ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top