News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মৌলিক পরিষেবা বঞ্চনার অভিযোগে ক্ষোভ, মন্ত্রীর দ্বারস্থ রাইমাভ্যালি ও কালাঝরির বাসিন্দারা
Image

মৌলিক পরিষেবা বঞ্চনার অভিযোগে ক্ষোভ, মন্ত্রীর দ্বারস্থ রাইমাভ্যালি ও কালাঝরির বাসিন্দারা

আগরতলা, ২০ ফেব্রুয়ারি: জনজাতি অধ্যুষিত নয়—এমন একাধিক এলাকায় বসবাসকারী জনজাতি মানুষেরা এখনও মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত। পানীয় জল, চলাচলের উপযোগী রাস্তা, নিকাশির ব্যবস্থা—সব মিলিয়ে দীর্ঘ দিনের অব্যবস্থার অভিযোগ উঠেছে এডিসি প্রশাসনের বিরুদ্ধে।

স্থানীয়দের দাবি, বামফ্রন্ট সরকারের টানা ৩৫ বছরের শাসনকাল এবং পরবর্তী পাঁচ বছরে বর্তমান এডিসি প্রশাসনের আমলেও তাঁদের জীবনযাত্রার মৌলিক সমস্যাগুলির কোনও স্থায়ী সমাধান হয়নি।

শুক্রবার ৪৪ রাইমা ভ্যালির উল্টাছড়া ও কালাঝরির ব্রু শরণার্থী পুনর্বাসন কেন্দ্র-সহ আশপাশের কয়েকটি গ্রাম থেকে বঞ্চিত ও ক্ষুব্ধ বাসিন্দারা আগরতলায় এসে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার সরকারি বাসভবনে সাক্ষাৎ করেন। তাঁদের অভিযোগ, বছরের পর বছর ধরে পানীয় জলের তীব্র সংকট ও ভগ্নপ্রায় রাস্তাঘাটের কারণে নিত্যদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষাকালে কাদা ও জলমগ্ন পথ পেরিয়ে স্কুল, বাজার কিংবা স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানো দুঃসাধ্য হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে পানীয় জলের একমাত্র ভরসা দূরবর্তী টিউবওয়েল বা ঝর্ণার জল, যা স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।

বাসিন্দাদের বক্তব্য, প্রশাসনিক উদাসীনতার সুযোগে সমস্যাগুলিকে রাজনৈতিক ইস্যু করে তোলা হচ্ছে, কিন্তু বাস্তব সমাধান মিলছে না। তাঁদের অভিযোগ, প্রতিশ্রুতির ঝাঁপি খুললেও উন্নয়নের চাকা এগোয়নি।মন্ত্রী বিকাশ দেববর্মা প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেন। তিনি বলেন, “সাধারণ মানুষের বঞ্চনাকে পুঁজি করে রাজনীতি করা উচিত নয়। উন্নয়নের প্রশ্নে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। দীর্ঘদিন ধরে যাঁরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত, তাঁদের সমস্যার স্থায়ী সমাধান করাই সরকারের অগ্রাধিকার।”

মন্ত্রী আরও অভিযোগ করেন, কিছু রাজনৈতিক নেতৃত্ব জনজাতি মানুষের আবেগকে কাজে লাগিয়ে পরিস্থিতিকে জিইয়ে রাখছে। তাঁর দাবি, ব্রু পুনর্বাসন কেন্দ্র-সহ বিভিন্ন এলাকায় বসবাসকারী মানুষদের বাস্তব সমস্যার সমাধান না করে শুধুমাত্র ‘মায়া-কান্না’ দেখানো হয়েছে।প্রশাসনের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় জরুরি ভিত্তিতে সমীক্ষা চালিয়ে পানীয় জল ও রাস্তাঘাট সংস্কারের প্রস্তাব তৈরি করা হবে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—দীর্ঘ বছরের বঞ্চনার পর আদৌ কত দ্রুত স্বস্তি মিলবে বাসিন্দাদের? আপাতত প্রতিশ্রুতির ভরসাতেই দিন গুনছেন রাইমা ভ্যালি ও কালাঝরির মানুষ।

Releated Posts

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ঢাকাস্থিত ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্ব

ঢাকা, ৬ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।…

ByBySandeep Biswas Apr 6, 2026

বকেয়া বিলের দাবিতে সিপাহীজলায় এজিএমকে ঘেরাও ঠিকাদারদের, ১০ এপ্রিল থেকে কাজ বন্ধের হুঁশিয়ারি

বিশালগড়, ৬ এপ্রিল: বকেয়া বিলের দাবিতে সিপাহীজলা জেলা বিদ্যুৎ সার্কেল অফিসের এজিএম মৃত্যুঞ্জয় দাসকে ঘেরাও করলেন ইলেকট্রিক ঠিকাদাররা।…

ByByReshmi Debnath Apr 6, 2026

জনগণের টাকার আদ্য শ্রাদ্ধ করছে পুর পরিষদ, অভিযোগে সরব কংগ্রেস বিধায়ক বিরজিৎ

কৈলাসহর, ৬ এপ্রিল: কৈলাসহর পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে জনস্বার্থে মামলা করতে যাচ্ছেন কৈলাসহর ৫৩ বিধানসভার বিধায়ক বিরজিৎ সিনহা। আজ…

ByByReshmi Debnath Apr 6, 2026

আগরতলা-গৌহাটি বাসে তল্লাশি, ২ কেজির বেশি গাঁজাসহ আটক এক

আগরতলা, ৬ এপ্রিল: রবিবার রাতে আগরতলা থেকে গৌহাটিগামী একটি যাত্রীবাহী বাসে রুটিন তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় এক…

ByByReshmi Debnath Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top