News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নারীদের সশক্তিকরণ, মর্যাদা ও অধিকার রক্ষায় কেন্দ্র ও রাজ্য সরকার কাজ করছে: সমাজ কল্যাণ মন্ত্রী
Image

নারীদের সশক্তিকরণ, মর্যাদা ও অধিকার রক্ষায় কেন্দ্র ও রাজ্য সরকার কাজ করছে: সমাজ কল্যাণ মন্ত্রী

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি: রাজ্যে কর্মরত মহিলাদের সুবিধার্থে বিভিন্ন জায়গায় ১০টি ওয়ার্কিং ওমেন হোস্টেল তৈরী করা হচ্ছে। নারীদের সশক্তিকরণ, মর্যাদা ও অধিকার রক্ষা এবং দক্ষতা উন্নয়নের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। আগরতলার প্রজ্ঞাভবনে আজ সি-বক্স পোর্টাল বিষয়ক একদিনের রাজ্যন্তরীয় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায় একথা বলেন। এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোক্তা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর।

সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও মর্যাদা সুনিশ্চিত করার লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি শ্রম কোড এবং তাতে অন্তর্ভুক্ত মহিলাদের অধিকার রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি আশা প্রকাশ করেন সি-মার্ট’র মাধ্যমে মহিলাগণ আত্মনির্ভরতার দিকে আরও এগিয়ে যাবেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, কর্মক্ষেত্রে নারীরা যৌন হয়রানির শিকার হলে এই পোর্টালের মাধ্যমে তাদের অভিযোগ লিপিবদ্ধ করতে পারবেন। তিনি আশা প্রকাশ করেন সি-বক্স পোর্টাল কর্মক্ষেত্রে নারীদের সম্মান সুরক্ষিত রাখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা নেবে। অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তপন কুমার দাস বলেন, সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইলেকট্রনিক বক্স পোর্টাল বা সি-বক্স পোর্টাল নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত একটি নিরাপদ অনলাইন প্ল্যাটফর্ম।

এই পোর্টালটিতে অভিযোগ লিপিবদ্ধ করার সঙ্গে সঙ্গে তা স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ কমিটির কাছে পৌঁছে যাবে। তাতে দ্রুত অভিযোগের নিষ্পত্তি করা সম্ভব হবে। অনুষ্ঠানে পোশ অ্যাক্ট নিয়ে শপথবাক্য পাঠ করানো হয়। আজ এই প্রশিক্ষণ কর্মসূচিতে আইন বিশেষজ্ঞ সুমিত গোয়েল এবং এনআইসি’র কারিগরি বিশেষজ্ঞ মুকেশ কুমার সিং আলোচনায় অংশ নেন। এই কর্মশালায় বিভিন্ন দপ্তর থেকে প্রতিনিধিগণ অংশ নেন।

Releated Posts

এডিসি নির্বাচনে বিজেপির প্রভারী দায়িত্বে লতা উসেন্দি

আগরতলা, ৪ এপ্রিল : আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টি.টি.এ.এ.ডি.সি) নির্বাচনে বিজেপির তরফে বড় সাংগঠনিক সিদ্ধান্ত…

ByByNews Desk Apr 4, 2026

রাতের আঁধারে রক্তাক্ত পরিণতি, মাছ ধরতে গিয়ে নৃশংস খুন মাঝবয়সী ব্যক্তি, থমথমে কদমতলা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ এপ্রিল:  উত্তর ত্রিপুরার কদমতলা যেন এক রাতেই আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। দক্ষিণ কদমতলা গ্রাম…

ByByNews Desk Apr 4, 2026

রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে: খাদ্য দপ্তরের বিশেষ সচিব

আগরতলা, ৪ এপ্রিল: রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। প্রতিদিন মজুত (স্টক) ও সরবরাহের…

ByByNews Desk Apr 4, 2026

ধর্মনগরে কংগ্রেসের বিশাল জনসভা, চয়ন ভট্টাচার্যের সমর্থনে শীর্ষ নেতৃত্বের প্রচার

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ এপ্রিল: আসন্ন ৯ এপ্রিল ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে চরমে উঠেছে রাজনৈতিক তৎপরতা। সেই…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top