News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্মাণের কয়েক বছরের মধ্যেই অস্তিত্ব সংকটে রাস্তা
Image

নির্মাণের কয়েক বছরের মধ্যেই অস্তিত্ব সংকটে রাস্তা

আগরতলা, ১৭ ফেব্রুয়ারী: চড়িলাম ব্লকের বাঁশতলী এডিসি ভিলেজের একাধিক এলাকার মানুষ চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন। জোটতলী, ননজলা, বয়ড়ামুড়া, গর্জনতলী ও জাঙ্গালিয়া এলাকার সংযোগকারী রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর অভিযোগ, ২০১৮ সাল থেকেই রাস্তাটির অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করে। বর্ষাকালে পুরো রাস্তা কাদায় পরিণত হয়, আর শুকনো মৌসুমে ধুলোয় ঢেকে যায় চারপাশ। এর ফলে স্কুলপড়ুয়া শিশু, রোগী, প্রবীণ নাগরিকসহ সাধারণ মানুষের চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে।

স্থানীয়দের দাবি, একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। জরুরি পরিষেবা, বিশেষ করে অ্যাম্বুলেন্স বা অন্যান্য যানবাহন এলাকায় ঢুকতে গিয়ে চরম সমস্যার মুখে পড়ছে বলেও অভিযোগ উঠেছে।

অতিদ্রুত রাস্তাটির সংস্কার ও পাকা করণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top