News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২০২৬ এ বিজেপি বলেছে এডিসি দখল করবে, ২০২৮ এ বুবাগ্রা আগরতলা দখল করবে: প্রদ্যুৎ
Image

২০২৬ এ বিজেপি বলেছে এডিসি দখল করবে, ২০২৮ এ বুবাগ্রা আগরতলা দখল করবে: প্রদ্যুৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি:  ২০২৬ এ বিজেপি বলেছে এডিসি দখল করবে, ২০২৮ এ বুবাগ্রা আগরতলা দখল করবে। আজ মান্দাই-পুলিনপুর টিটিএএডিসি নির্বাচনী এলাকার অধীনে দক্ষিণ হাদ্রাই ভিসি তুইচাকমা কামিতে এক যোগদানের অনুষ্ঠানে একথা বলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন।

তিনি বলেন, জনজাতিদের আলাদা করেছে রাজনীতি। রাজনীতির কারণেই জনজাতিরা তাদের ঐক্য হারিয়েছে। ফলে আজও তারা গরিব রয়ে গেছে। তাই জনজাতিদের সবচেয়ে প্রথম দরকার ঐক্য স্থাপন করা। সকল উপজাতি সম্প্রদায়ের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের সম্প্রদায়ের জন্য লড়াই করার আহ্বান জানান প্রদ্যুৎ আরো একবার।

তিনি বলেন, বিজেপি বলছে ২০২৬ এডিসি দখল করবে। কিন্তু ২০১৮ তিনি আগরতলা দখল করবেন বলে দাবি তার। তার কথায়, পাহাড়ে উন্নয়ন হয়নি।জনজাতি এলাকাগুলিতে রাস্তা নেই, পানীয় জলের সমস্যা রয়েছে, গ্রামে মোবাইলের টাওয়ার পাওয়া যায় না। জনজাতি অংশের ছেলে মেয়েরা পিছিয়ে রয়েছে। তাদের সার্বিক উন্নয়নে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। বিজেপির জনজাতিদের উন্নয়ন করবে না। এডিসি দখল করে সেখানেও নিজেদের সুবিধা দেখবে। তাই তিপ্রা মথাই জনজাতিদের ভবিষ্যত বলে দাবি তার। এই নির্বাচনে বিজেপি যেন একটিও ভোট না পায় তা নিশ্চিত করার দাবি জানান প্রদ্যুৎ কিশোর দেববর্মন।

Releated Posts

অনুপ্রবেশ রোধে সরকারের পদক্ষেপ জানতে তিন মাস সময়সীমা বেঁধে দিল ত্রিপুরা হাইকোর্ট

আগরতলা, ২ এপ্রিল: স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকার প্রেক্ষিতে ত্রিপুরায় অনুপ্রবেশ রোধে রাজ্য সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে, তার…

ByByTaniya Chakraborty Apr 2, 2026

শালবাগান অক্সিজেন পার্কের সামনে বাইক-অটোর সংঘর্ষে গুরুতর জখম এক যাত্রী

আগরতলা, ২ এপ্রিল: আগরতলার এনসিসি থানাধীন শালবাগান অক্সিজেন পার্কের সামনে একটি বাইক ও অটোর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা…

ByByReshmi Debnath Apr 2, 2026

ধর্মনগর উপ-নির্বাচন ঘিরে জোরদার প্রচার, মন্ডপ পাড়ায় বিজেপির জনসংযোগে মন্ত্রী সুধাংশু

ধর্মনগর, ২ এপ্রিল: আসন্ন ধর্মনগর বিধানসভা উপ-নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচার চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি। দলের মনোনীত প্রার্থী…

ByByReshmi Debnath Apr 2, 2026

সরকারি দায়িত্বে গাফিলতির অভিযোগ, হাসপাতালে জলসংকটে চরম ভোগান্তি

আগরতলা, ২ এপ্রিল: সরকারি দায়িত্ব ভুলে মেলায় দোকান নিয়ে ব্যস্ত থাকার অভিযোগ উঠল বিশ্রামগঞ্জ হাসপাতাল সংলগ্ন ওয়াটার পাম্প…

ByByTaniya Chakraborty Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top