News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২৪ ঘণ্টার মধ্যে ফের সড়ক দুর্ঘটনা, বাইক–গাড়ির সংঘর্ষে গুরুতর আহত এক
Image

২৪ ঘণ্টার মধ্যে ফের সড়ক দুর্ঘটনা, বাইক–গাড়ির সংঘর্ষে গুরুতর আহত এক

আগরতলা, ১০ ফেব্রুয়ারি: ২৪ ঘণ্টা পেরোয়নি, এর মধ্যেই মেলাঘরে ফের পৃথক সড়ক দুর্ঘটনার ঘটনা সামনে এল। আজ মেলাঘর মোটর স্ট্যান্ড এলাকায় একটি বাইক ও একটি গাড়ির মধ্যে সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন বাইকে থাকা এক ব্যক্তি।

ঘটনার বিবরণে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সংশ্লিষ্ট গাড়িটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল। সেই সময় মেলাঘর থেকে সোনামুড়ার দিকে যাওয়ার পথে একটি বাইক গাড়িটির লুকিং গ্লাসের সঙ্গে ধাক্কা খায়। আচমকা এই সংঘর্ষের জেরে বাইকের আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতরভাবে আহত হন।

ঘটনাটি ঘটতেই স্থানীয়রা দ্রুত অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ব্যক্তির আঘাত গুরুতর।

এই নিয়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই মেলাঘর এলাকায় একাধিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। স্থানীয়দের দাবি, যান চলাচলের শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থার দিকে প্রশাসনের আরও নজর দেওয়া প্রয়োজন। পাশাপাশি যান চালকদের আরো সতর্ক হওয়া প্রয়োজন। তবেই যান দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।

Releated Posts

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন: ২৭ অক্টোবর থেকে ত্রিপুরায় শুরু এসআইআর, জানালেন দক্ষিণ জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ অক্টোবর: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-২০২৬ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top