News Flash

  • Home
  • প্রধান খবর
  • ডেটা শেয়ারিংয়ে গোপনীয়তা নিয়ে তীব্র প্রশ্ন সুপ্রিম কোর্টের, হোয়াটসঅ্যাপ–মেটাকে কড়া বার্তা
Image

ডেটা শেয়ারিংয়ে গোপনীয়তা নিয়ে তীব্র প্রশ্ন সুপ্রিম কোর্টের, হোয়াটসঅ্যাপ–মেটাকে কড়া বার্তা

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারী : নাগরিকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে বড় প্রযুক্তি সংস্থাগুলির ভূমিকা নিয়ে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার হোয়াটসঅ্যাপ ও তাদের মূল সংস্থা মেটাকে তলব করে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, প্রযুক্তি বা ব্যবসার অজুহাতে দেশের নাগরিকদের গোপনীয়তার অধিকারের সঙ্গে ছেলেখেলা চলতে পারে না।

শুনানির সময় বেঞ্চের পর্যবেক্ষণ, “ডেটা শেয়ারিংয়ের নামে নাগরিকদের গোপনীয়তার অধিকারের সঙ্গে খেলতে পারেন না।” ব্যবহারকারীর সম্মতি ও ‘অপ্ট-আউট’ ব্যবস্থা নিয়ে মেটার যুক্তিকেও প্রশ্নের মুখে ফেলে আদালত। বিচারপতিরা মন্তব্য করেন, “অপ্ট-আউটের প্রশ্নই বা কোথায়? এটা ব্যক্তিগত তথ্য চুরির এক ভদ্র উপায়।”

মামলার পরিধি বাড়িয়ে আদালত ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক-কেও পক্ষভুক্ত করেছে। আগামী ৯ ফেব্রুয়ারি এ বিষয়ে অন্তর্বর্তী নির্দেশ জারি করা হবে বলে জানানো হয়েছে।

এই বিতর্কের সূত্র ২০২১ সালে হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতির আপডেট। অভিযোগ, সেই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের কার্যত বাধ্য করা হয় মেটা গোষ্ঠীর অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে ডেটা ভাগ করে নিতে—নচেৎ হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।

প্রতিযোগিতা কমিশন অব ইন্ডিয়া এই নীতিকে “বিস্তৃত ও অস্পষ্ট” বলে চিহ্নিত করে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছিল। তাদের সিদ্ধান্ত ছিল, এই নীতির ফলে ব্যবহারকারীদের প্রকৃত পছন্দের অধিকার খর্ব হয়েছে এবং বাজারে প্রভাবশালী অবস্থান অপব্যবহার করেছে হোয়াটসঅ্যাপ।

এর জেরে সিসিআই হোয়াটসঅ্যাপ ও মেটার উপর ২১৩.১৪ কোটি জরিমানা ধার্য করে। সেই আদেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে আসে সংস্থাগুলি।

গত বছরের নভেম্বরে ন্যাশনাল কোম্পানি ল’ অ্যাপেলেট ট্রাইবুনাল সিসিআই-এর জরিমানার সিদ্ধান্ত বহাল রাখে। বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, ২০২১ সালের নীতির “টেক-ইট-অর-লিভ-ইট” চরিত্র ব্যবহারকারীদের উপর অন্যায্য ও শোষণমূলক শর্ত চাপিয়েছে।

তবে পাঁচ বছরের জন্য বিজ্ঞাপনের উদ্দেশ্যে মেটা গোষ্ঠীর সঙ্গে ব্যবহারকারীর ডেটা শেয়ার করা নিষিদ্ধ করার যে নির্দেশ সিসিআই দিয়েছিল, তা খারিজ করে ট্রাইবুনাল।

শুনানিতে সুপ্রিম কোর্ট আরও বলে, বড় প্রযুক্তি সংস্থাগুলির গোপনীয়তার শর্তাবলি এমনভাবে তৈরি করা হয় যে সাধারণ নাগরিক তা সহজে বুঝতে পারেন না। ফলে ব্যবহারকারীর সম্মতির ভিত্তিই প্রশ্নের মুখে পড়ে।

আদালতের সাফ বার্তা—ডেটা শেয়ারিং বা ব্যবহারকারীর তথাকথিত সম্মতির আড়ালে ব্যক্তিগত তথ্য সংগ্রহের যে পদ্ধতি, তা সাংবিধানিক গোপনীয়তার অধিকারের পরিপন্থী হতে পারে। এখন নজর ৯ ফেব্রুয়ারির অন্তর্বর্তী নির্দেশের দিকে, যা এই মামলার ভবিষ্যৎ দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top