News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চোখের সামনে গাঁজা বাগান ধ্বংস করল পুলিশ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা চাষি
Image

চোখের সামনে গাঁজা বাগান ধ্বংস করল পুলিশ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা চাষি

বিশ্রামগঞ্জ , ২ ফেব্রুয়ারি: চোখের সামনে পুলিশের হাতে ধ্বংস হয়ে গেল গাঁজা বাগান। আর সেই দৃশ্য সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন এক মহিলা গাঁজা চাষি। ঘটনাটি বিশ্রামগঞ্জ থানাধীন একটি এলাকায়।

গোপন সূত্রে খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে বেআইনিভাবে চাষ করা গাঁজা বাগান ধ্বংস করে। পুলিশের এই অভিযানের সময় ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন ওই মহিলা চাষি। নিজের চোখের সামনে বাগান নষ্ট হতে দেখে অসহায় হয়ে পড়েন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, বাগান রক্ষার আশায় মহিলা চাষি বিশ্রামগঞ্জ থানার ওসির পায়ে ধরেও কাকুতি-মিনতি করেন। সন্তানদের ভবিষ্যতের কথা তুলে ধরে পুলিশকে বাগান না ভাঙার অনুরোধ জানান। তবে আইনের ঊর্ধ্বে কেউ নয়—এই নীতিতে অনড় থেকে পুলিশ গাঁজা বাগান সম্পূর্ণভাবে ধ্বংস করে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকমুক্ত সমাজ গড়তে গাঁজা ও অন্যান্য নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে। বেআইনি গাঁজা চাষ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও জানানো হয়।

এদিকে বাগান ধ্বংসের পর চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন ওই মহিলা। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, সংসার চালানো ও সন্তানদের পড়াশোনার খরচ চালানোর জন্যই তিনি এই চাষে যুক্ত হয়েছিলেন। এখন সব শেষ—এই আক্ষেপই বারবার উঠে আসছে তাঁর কথায়।
এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top