News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সুলভ কর্মীদের কর্মবিরতিতে বিপর্যস্ত আইজিএম হাসপাতাল, চরম নোংরা ও দুর্গন্ধে অতিষ্ঠ রোগীরা
Image

সুলভ কর্মীদের কর্মবিরতিতে বিপর্যস্ত আইজিএম হাসপাতাল, চরম নোংরা ও দুর্গন্ধে অতিষ্ঠ রোগীরা

আগরতলা, ২ ফেব্রুয়ারি: আইজিএম হাসপাতালে সুলভ কর্মীদের টানা তিন দিন ধরে কর্মবিরতির ফলে হাসপাতাল চত্বরে চরম নোংরা পরিবেশের সৃষ্টি হয়েছে। কাজের দাবিতে সৌলভ কর্মীরা গত তিন দিন যাবৎ ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখনো পর্যন্ত এই সমস্যা সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।

এর ফলে আইজিএম হাসপাতাল কার্যত নরককুণ্ডে পরিণত হয়েছে। শৌচাগার ও আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা হাসপাতালে অবস্থান করতে পারছেন না। পরিচ্ছন্নতার অভাবে সংক্রমণের আশঙ্কাও বাড়ছে বলে জানিয়েছেন অনেকেই।

অভিযোগ উঠেছে, হাসপাতাল কর্তৃপক্ষ ও দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি সম্পূর্ণভাবে অবগত থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি। এই অচলাবস্থা অব্যাহত থাকলে আইজিএম হাসপাতালে রোগীদের চিকিৎসা পরিষেবায় মারাত্মক ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমতাবস্থায় অবিলম্বে সুলভ কর্মীদের দাবিদাওয়া নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য জোরালো দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। সাধারণ মানুষ ও রোগীদের স্বার্থে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে প্রশাসনের কাছে। এদিকে সারাদিন বিক্ষোভের পর আন্দোলনরত সাফাই কর্মীদের সাথে বৈঠকে বসেন আইজিএম হাসপাতাল কর্তৃপক্ষ।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top