News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মধ্য কল্যাণপুরে সাড়া জাগিয়ে ফিল্টার ডাস্টবিন বিতরণ
Image

মধ্য কল্যাণপুরে সাড়া জাগিয়ে ফিল্টার ডাস্টবিন বিতরণ

কল্যাণপুর, ২ আগস্ট: বর্তমান সরকার আক্ষরিক অর্থে মানব কল্যাণে কাজ করছে। একটা সময়ে পঞ্চায়েত হোক কিংবা অন্যান্য ক্ষেত্র সরকারি সাহায্য সহযোগিতার জন্য নেতাদের বাড়িতে কিংবা বামপন্থীদের পার্টি অফিসে যেতে হতো আর এখন পঞ্চায়েত গুলো কিংবা সরকারের বিভিন্ন বিভাগ মানুষের প্রয়োজন অনুযায়ী সাহায্য সহযোগিতা নিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এটাই হচ্ছে বিজেপি সরকার। কল্যাণপুরে মধ্য কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত ডাস্টবিন, ফিল্টার সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে অনেকটা এই ভাবেই কথাগুলো বলছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী।

এখানে উল্লেখ করা প্রয়োজন, আজ মধ্য কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৪৭ জন গ্রামবাসীর হাতে ডাস্টবিন তুলে দেওয়া হয়, ১৩০ জনের হাতে ফিল্টার তুলে দেয়া হয়। এছাড়াও কল্যাণপুর বিদ্যালয় সহ আরো দুইটা বিদ্যালয়ের হাতে ছাত্র-ছাত্রীদের স্বার্থে বিশেষ ফিল্টার তুলে দেওয়া হয়। এছাড়াও এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রেগার জব কার্ড থেকে শুরু করে ট্রেড লাইসেন্স প্রদান করা হয়েছে।

এই অনুষ্ঠানে উপস্থিত থেকে উপরে উল্লেখিত কথাগুলো বলা ছাড়াও বিধায়ক পিনাকী দাস চৌধুরী দাবি করেছেন আগামী দিনেও প্রত্যেকটা পঞ্চায়েত থেকে শুরু করে সার্বিকভাবে মানুষের উন্নয়নে একই রকম ভাবে কর্ম পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন অব্যাহত থাকবে। প্রসঙ্গক্রমে আলোচনার মধ্য দিয়ে বিধায়ক শ্রেণী দাস চৌধুরী দাবি করেন বর্তমানে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার এবং এর আগে অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে দেশের মানুষ প্রকৃত অর্থে স্বাধীনতার স্বাদ পেয়েছে।

আজকের এই অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও সংশ্লিষ্ট গ্রামের গ্রাম প্রধান নান্টু বর্মন, উপপ্রধান অসীম দেব রায়, ব্লকের এডিশনাল বিডিও প্রশান্ত চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবক নিতাই বল প্রমূখ উপস্থিত ছিলেন।

এই গোটা আয়োজন ঘিরে উপস্থিত সকলের মধ্যে ইতিবাচক তৎপরতা পরিলক্ষিত হয়। পরবর্তী সময়ে বিধায়ক সহ অন্যান্যদের উপস্থিতিতে উক্ত সামগ্রীগুলো প্রদান করা হয়।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top