News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জিরানিয়া ফেন্সিডিল কাণ্ডের মূল অভিযুক্ত দীপ প্রকাশ গুপ্তা গ্রেফতার
Image

জিরানিয়া ফেন্সিডিল কাণ্ডের মূল অভিযুক্ত দীপ প্রকাশ গুপ্তা গ্রেফতার

আগরতলা, ২১ জানুয়ারি: জিরানিয়া রেলস্টেশনে ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত দীপ প্রকাশ গুপ্তাকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বাড়ি দিল্লিতে এবং তাকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর অভিযুক্ত দীপ প্রকাশ গুপ্তাকে ইতিমধ্যেই রাজ্যে নিয়ে আসা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখযোগ্যভাবে, জিরানিয়া ফেন্সিডিল কাণ্ডে রেলের ওয়াগন থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার হয়েছিল, যা রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। তদন্তে উঠে আসে, এই আন্তর্জাতিক নেশা কারবার চক্রের মূল কারিগর ছিলেন দীপ প্রকাশ গুপ্তা। পুলিশের ধারণা, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে এই নেশা পাচার চক্রের সঙ্গে যুক্ত আরও ব্যক্তি ও আন্তর্জাতিক যোগাযোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। ঘটনার তদন্ত আরও জোরদার করা হয়েছে।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top