News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মীয় উস্কানির অভিযোগে ফের উত্তপ্ত ফটিকরায়, পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
Image

ধর্মীয় উস্কানির অভিযোগে ফের উত্তপ্ত ফটিকরায়, পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১২ জানুয়ারি: ফের উত্তেজনার আবহ ফটিকরায়। ধর্মীয় বিদ্বেষকে কেন্দ্র করে শিমুলতলী এলাকায় অশান্তির আশঙ্কা নতুন করে মাথাচাড়া দিয়েছে। অভিযোগ উঠেছে, প্রশাসনিক শিথিলতাকে কাজে লাগিয়ে একদল দুষ্কৃতকারী সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা চালায় রবিবার গভীর রাতে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলতলীর সাম্প্রতিক ঘটনার রেশ ধরে রবিবার রাতের অন্ধকারে তরণী নগর মসজিদের ভিতরে একটি মূর্তি রেখে উত্তেজনা ছড়ানোর অপচেষ্টা করা হয়। সোমবার সকালে বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় প্রশাসনকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়।

এই ঘটনাকে ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও পুলিশের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বড়সড় কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি দেখা দেয়। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত এবং নিয়ন্ত্রণাধীন।

পুলিশ সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার এবং কোনও ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনও পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলেও জানানো হয়েছে।

Releated Posts

পরকীয়ার অভিযোগে যুবককে ডেকে নিয়ে বেধড়ক মারধর, গুরুতর আহত ওই ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ এপ্রিল:পরকীয়ার অভিযোগে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের এক সিকিউরিটির কর্মীকে বাড়িতে ডেকে নিয়ে বেধড়ক পেঠালো এক…

ByByReshmi Debnath Apr 21, 2026

আগরতলা রেলস্টেশন থেকে ২১ কেজির বেশি গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই যুবক

আগরতলা, ২১এপ্রিল: ট্রেনে করে গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ। আগরতলার বাধারঘাট রেলস্টেশন থেকে দুই যুবককে আটক করেছে…

ByByReshmi Debnath Apr 21, 2026

শান্তিরবাজারে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য, দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ানো গেল

শান্তিরবাজার, ২১ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে আচমকা এক অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুক্রবার বিকেল নাগাদ…

ByByReshmi Debnath Apr 21, 2026

নন্দননগরে জমি দখল ও বিক্রির অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের

আগরতলা, ২১ এপ্রিল : নন্দননগর মসজিদপাড়া এলাকায় এক মুসলিম পরিবারের জমি দখল করে তা বিক্রির চেষ্টার অভিযোগ ঘিরে…

ByByTaniya Chakraborty Apr 21, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top