News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, মারাত্মক ক্ষতিগ্রস্ত দশরথবাড়ি অঙ্গনওয়াড়ি সেন্টার
Image

শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, মারাত্মক ক্ষতিগ্রস্ত দশরথবাড়ি অঙ্গনওয়াড়ি সেন্টার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি: মেলাঘর থানাধীন দশরথবাড়ি এডিসি ভিলেজে অবস্থিত দশরথবাড়ি অঙ্গনওয়াড়ি সেন্টারে সোমবার দিনদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডের জেরে অঙ্গনওয়াড়ি সেন্টারের ভিতরের কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। আগুনে সেন্টারের ভিতরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়।
ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন দেখতে পেয়ে তা নেভানোর চেষ্টা করেন এবং আংশিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুনের তীব্রতার কারণে ভিতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র রক্ষা করা সম্ভব হয়নি।

পরবর্তীতে খবর পেয়ে মেলাঘর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুনের লেলিহানশিখা সম্পূর্ণরূপে নেভাতে সক্ষম হয়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে টিনের চাল পর্যন্ত আগুনের আঁচে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অগ্নিকাণ্ডে সৌভাগ্যবশত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার তদন্তে নেমেছে সংশ্লিষ্ট দপ্তর।

—————

Releated Posts

পরকীয়ার অভিযোগে যুবককে ডেকে নিয়ে বেধড়ক মারধর, গুরুতর আহত ওই ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ এপ্রিল:পরকীয়ার অভিযোগে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের এক সিকিউরিটির কর্মীকে বাড়িতে ডেকে নিয়ে বেধড়ক পেঠালো এক…

ByByReshmi Debnath Apr 21, 2026

আগরতলা রেলস্টেশন থেকে ২১ কেজির বেশি গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই যুবক

আগরতলা, ২১এপ্রিল: ট্রেনে করে গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ। আগরতলার বাধারঘাট রেলস্টেশন থেকে দুই যুবককে আটক করেছে…

ByByReshmi Debnath Apr 21, 2026

শান্তিরবাজারে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য, দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ানো গেল

শান্তিরবাজার, ২১ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে আচমকা এক অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুক্রবার বিকেল নাগাদ…

ByByReshmi Debnath Apr 21, 2026

নন্দননগরে জমি দখল ও বিক্রির অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের

আগরতলা, ২১ এপ্রিল : নন্দননগর মসজিদপাড়া এলাকায় এক মুসলিম পরিবারের জমি দখল করে তা বিক্রির চেষ্টার অভিযোগ ঘিরে…

ByByTaniya Chakraborty Apr 21, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top