News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আর্ট কম্পিটিশন, অংশ নিল প্রায় ৪৫০ শিশু
Image

পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আর্ট কম্পিটিশন, অংশ নিল প্রায় ৪৫০ শিশু

আগরতলা, ১১ জানুয়ারি : পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ও জেলা প্রশাসনের রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে এক আর্ট কম্পিটিশন অনুষ্ঠিত হলো পশ্চিম ত্রিপুরা জেলা অফিস প্রাঙ্গণে। শিশুদের সৃজনশীলতা ও শিল্পচর্চার বিকাশে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রিক্রিয়েশন ক্লাবের অন্যান্য কর্মকর্তারাও। এদিনের আর্ট কম্পিটিশনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪৫০ জন শিশু অংশগ্রহণ করে, যা অনুষ্ঠানটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে।

এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রিক্রিয়েশন ক্লাবের সেক্রেটারি দীপঙ্কর দত্ত, গৌতম দেবনাথ সহ ক্লাবের অন্যান্য সদস্য ও কর্মকর্তারা।

আর্ট কম্পিটিশন উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক ডাঃ বিশাল কুমার বলেন, শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পচর্চার মাধ্যমে শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি সমাজের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে বলেও তিনি মত প্রকাশ করেন।

Releated Posts

জিরানিয়া আর.ডি. ব্লকে উন্নয়নমূলক প্রকল্পপরিদর্শনে জেলাশাসক, জনসেবার মানোন্নয়নে গুরুত্ব

আগরতলা, ১৯ জুন : পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া মহকুমার অন্তর্গত জিরানিয়া আর.ডি. ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সরকারি…

ByByReshmi Debnath Jun 19, 2026

মৎস্য উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি, পর্যালোচনা বৈঠকে সন্তোষ প্রকাশ মন্ত্রী সুধাংশু দাসের

আগরতলা, ১৯ জুন : রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে শুক্রবার মৎস্য দপ্তরের…

ByByReshmi Debnath Jun 19, 2026

বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির ছাত্রী, চাইল্ডলাইনের তৎপরতায় আটকানো হলো বিয়ে

কৈলাসহর, ২০ জুন : যে বয়সে একজন কিশোরীর স্কুলে পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ গড়ার কথা, সেই বয়সেই তাকে…

ByByReshmi Debnath Jun 19, 2026

রাহুল গান্ধীর জন্মদিনে যুব কংগ্রেসের বৃক্ষরোপণ কর্মসূচি, রাজ্যজুড়ে ৯০০র অধিক গাছ লাগানোর লক্ষ্য

আগরতলা, ১৯ জুন : লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top