News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভিবিজি রামজি প্রকল্প বাতিল ও মনরেগা পুনর্বহালের দাবিতে রাজ্যজুড়ে কংগ্রেসের আন্দোলন, আগরতলায় গণ অনশন
Image

ভিবিজি রামজি প্রকল্প বাতিল ও মনরেগা পুনর্বহালের দাবিতে রাজ্যজুড়ে কংগ্রেসের আন্দোলন, আগরতলায় গণ অনশন

আগরতলা, ১১ জানুয়ারি : ভিবিজি রামজি প্রকল্প বাতিল করে মনরেগা পুনর্বহালের দাবিতে রাজ্যব্যাপী আন্দোলনে শামিল হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এই আন্দোলনের অঙ্গ হিসেবে রবিবার আগরতলা সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে গণ অনশন কর্মসূচির আয়োজন করা হয়।
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সদর জেলার উদ্যোগে ‘মনরেগা বাঁচাও সংগ্রাম’ কর্মসূচির অংশ হিসেবে এমজিএনরেগা আইন পুনর্বহালের দাবিতে এই জেলাভিত্তিক গণ অনশন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা সহ দলের অন্যান্য নেতৃত্বরা।
অনশন মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণ রাজ্য সরকারের পাশাপাশি রাজ্য পুলিশের ভূমিকাকেও কটাক্ষ করেন। তিনি বলেন, রাজ্য পুলিশের বার্ষিক রিপোর্টে যে তথ্য তুলে ধরা হয়েছে, তার সঙ্গে বাস্তব পরিস্থিতির কোনও মিল নেই। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর পর এবার রাজ্য পুলিশের মহা নির্দেশককেও নিশানা করে তিনি দাবি করেন, পুলিশ কর্তারা মিথ্যা তথ্য তুলে ধরছেন। এই পরিস্থিতিতে পুলিশের জন্য করুণা হয় বলেও মন্তব্য করেন তিনি।
ফটিকরায়ের সাম্প্রতিক ঘটনা ও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে সুদীপ রায় বর্মণ বলেন, রাজ্যে পুলিশের ভূমিকা ন্যাক্কারজনক। পুলিশ নিজেদের গরিমা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে বলেও তিনি অভিযোগ তোলেন।
এদিন অনশন মঞ্চ থেকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ রাজ্য পুলিশের আধিকারিকদেরও আমন্ত্রণ জানান। মানুষের স্বার্থে কংগ্রেসের আহ্বানে অনশন মঞ্চে বসে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
কংগ্রেস নেতৃত্বের স্পষ্ট দাবি, অবিলম্বে মনরেগা পুনর্বহাল না হলে রাজ্যজুড়ে আন্দোলন আরও তীব্র করা হবে।

Releated Posts

নিয়োগ বিতর্কে এডিসি প্রশাসনে অস্বস্তি, ১৫ নিয়োগপ্রাপকের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৩ আগস্ট: কথিত নিয়মবহির্ভূত নিয়োগের অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় বড় ধাক্কা খেল ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা…

ByByReshmi Debnath Aug 13, 2026

পাগল হয়ে গেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকারের একটি মন্তব্যকে কেন্দ্র করে ত্রিপুরার রাজনীতিতে শুরু হয়েছে তীব্র…

ByByReshmi Debnath Aug 13, 2026

শান্তি ও সুস্থ পরিবেশের কারণে ত্রিপুরায় যোগাযোগ ব্যবস্থা ও বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: উন্নয়নের সুফল যাতে সমাজের শেষ প্রান্তের মানুষের কাছে পৌঁছায়, সেটিই সরকারের মূল লক্ষ্য।…

ByByReshmi Debnath Aug 13, 2026

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি, প্রতিদ্বন্দ্বী জামায়েত জোট প্রার্থী অলি আহমেদ

ঢাকা, ১৩ আগস্ট: বাংলাদেশে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া…

ByBySandeep Biswas Aug 13, 2026
Scroll to Top