News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চাঁদাবাজিকে কেন্দ্র করে সংখ্যালঘু ব্যক্তির উপর হামলার ঘটনা নিন্দনীয় : বিধায়ক বীরজিৎ সিনহা
Image

চাঁদাবাজিকে কেন্দ্র করে সংখ্যালঘু ব্যক্তির উপর হামলার ঘটনা নিন্দনীয় : বিধায়ক বীরজিৎ সিনহা

আগরতলা, ১০ জানুয়ারি: চাঁদাবাজিকে কেন্দ্র করে সংখ্যালঘু এক গাড়ির চালকের উপর হামলার ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা জানালেন বিধায়ক বীরজিৎ সিনহা। ফটিকরায়ে দুই গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র করে যে অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয় বলে মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, ফটিকরায় থানার অধীন কাঞ্চনবাড়ি মেইন রোডের সায়দারপার ভৈরব থলিতে আগামী ২৪ থেকে ২৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য ভৈরব মেলার চাঁদা তোলাকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। চাঁদা তুলতে গিয়ে মেলা কমিটির সদস্যদের সঙ্গে কাঠবোঝাই গাড়ির মালিক মসব্বির আলীর বচসা শুরু হয়। সেই বচসা দ্রুতই সংঘর্ষে রূপ নেয়। ঘটনার পর কিছু মানুষ রাস্তা অবরোধ করে এবং একাধিক দোকানে অগ্নিসংযোগ করে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মারপিট ও আগুন লাগানোর ঘটনায় গোটা এলাকা অশান্ত হয়ে ওঠে। সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, বিজেপি সরকারের আমলে রাজ্যের সাম্প্রদায়িক সুড়সুড়ি দেওয়া চেষ্টা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া, চাঁদাবাজির নামে কোনও নাগরিক, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণ কখনওই মেনে নেওয়া যায় না। এই ধরনের ঘটনা আইনশৃঙ্খলার চরম ব্যর্থতার পরিচয়।

তিনি আরও বলেন, দোষীদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন। প্রশাসনের কাছে তিনি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Releated Posts

নিয়োগ বিতর্কে এডিসি প্রশাসনে অস্বস্তি, ১৫ নিয়োগপ্রাপকের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৩ আগস্ট: কথিত নিয়মবহির্ভূত নিয়োগের অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় বড় ধাক্কা খেল ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা…

ByByReshmi Debnath Aug 13, 2026

পাগল হয়ে গেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৩ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকারের একটি মন্তব্যকে কেন্দ্র করে ত্রিপুরার রাজনীতিতে শুরু হয়েছে তীব্র…

ByByReshmi Debnath Aug 13, 2026

শান্তি ও সুস্থ পরিবেশের কারণে ত্রিপুরায় যোগাযোগ ব্যবস্থা ও বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: উন্নয়নের সুফল যাতে সমাজের শেষ প্রান্তের মানুষের কাছে পৌঁছায়, সেটিই সরকারের মূল লক্ষ্য।…

ByByReshmi Debnath Aug 13, 2026

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি, প্রতিদ্বন্দ্বী জামায়েত জোট প্রার্থী অলি আহমেদ

ঢাকা, ১৩ আগস্ট: বাংলাদেশে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া…

ByBySandeep Biswas Aug 13, 2026
Scroll to Top