News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৈলাসহরে একের পর এক বড় চুরি অধরা, ছাগল চুরির ঘটনায় পুনর্গঠন সম্পন্ন, প্রশাসনের তৎপরতা ঘিরে প্রশ্ন
Image

কৈলাসহরে একের পর এক বড় চুরি অধরা, ছাগল চুরির ঘটনায় পুনর্গঠন সম্পন্ন, প্রশাসনের তৎপরতা ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ৯ জানুয়ারি: কৈলাসহর শহরে একের পর এক বড় ধরনের চুরি, অপরাধমূলক ঘটনা ও নিরাপত্তাহীনতার অভিযোগে যখন সাধারণ মানুষ আতঙ্কিত, ঠিক সেই সময়ে একটি ছাগল চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের তৎপরতা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

শুক্রবার সকালে সমরুরপার এলাকায় জনতার হাতে আটক হওয়া এক ছাগল চোরকে নিয়ে ঘটনাস্থলেই পুনর্গঠন (রিকনস্ট্রাকশন) প্রক্রিয়া সম্পন্ন করে প্রশাসন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, থানার ওসি, তদন্তকারী অফিসার ও সাক্ষীদের উপস্থিতিতে অভিযুক্ত সাকির আলি কীভাবে ছাগল চুরি করেছিল, তা স্বচক্ষে দেখানো হয়।

স্থানীয়দের অভিযোগ, যেখানে শহরের বিভিন্ন এলাকায় সংঘটিত বড় চুরি, দুষ্কৃতীমূলক কর্মকাণ্ড ও রাতের অন্ধকারে সংঘটিত অপরাধগুলির অনেকটাই এখনও “তদন্তাধীন” অবস্থায় রয়েছে, সেখানে একটি ছাগল চুরির ঘটনায় এত দ্রুত ও উচ্চপর্যায়ের তৎপরতা স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দিয়েছে। উল্লেখ্য, ১ দিন আগেও কৈলাসহরে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে। কিন্তু এই বিষয়ে প্রশাসনের হাতে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

এদিকে জনতার মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়া অভিযুক্তকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনার পুনর্গঠন করা হয়েছে। ফলে স্থানীয়দের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

এ বিষয়ে কৈলাসহর থানার ওসি তাপস মালাকার জানান, ছাগল চুরির ঘটনায় জড়িত বাকি দুই অভিযুক্তকেও খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে। তবে শহরবাসীর একাংশের প্রশ্ন থেকেই যাচ্ছে—বড় মাপের চুরি ও অন্যান্য গুরুতর অপরাধের ক্ষেত্রেও কবে এই ধরনের তৎপরতা দেখা যাবে।

Releated Posts

বিদ্রোহী ২০ সাংসদের অযোগ্যতা চেয়ে স্পিকারের দ্বারস্থ তৃণমূল, দলত্যাগ-বিরোধী আইনের আওতায় আবেদন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৯ জুন: বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই আরও তীব্র করে লোকসভায় দলত্যাগ-বিরোধী আইনের আওতায় দলের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কৃষক, যুব ও মহিলাদের ক্ষমতায়নেই ভারতের উন্নয়ন: কৃষি মন্ত্রী

আগরতলা, ২০ জুন: কেন্দ্র ও রাজ্য সরকারের বর্তমান প্রশাসন কৃষক, দরিদ্র, যুবসমাজ ও মহিলাদের উন্নয়নে কাজ করছে, যাতে…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

৫৬০ কেজিরও বেশি গাঁজা পাচার মামলায় অভিযুক্তের ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর, ১৯ জুন : ত্রিপুরা থেকে আসামে বিপুল পরিমাণ গাঁজা পাচারের ঘটনায় চার বছর পর গুরুত্বপূর্ণ রায় দিল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

ত্রিপুরায় প্রথম সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ স্থাপনে কেন্দ্রের অনুমোদন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ৬০টি আসন

আগরতলা, ১৯ জুন : রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে বড় সাফল্য এল ত্রিপুরার ঝুলিতে। কেন্দ্রীয় আয়ুষ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top