News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি নির্দেশনামা উপেক্ষা করে প্রি-প্রাইমারি বিদ্যালয়ে চলছে ক্লাস, প্রশ্নের মুখে প্রশাসন
Image

সরকারি নির্দেশনামা উপেক্ষা করে প্রি-প্রাইমারি বিদ্যালয়ে চলছে ক্লাস, প্রশ্নের মুখে প্রশাসন

আগরতলা, ৮ জানুয়ারি: সরকারি নির্দেশনামাকে উপেক্ষা করেই তেলিয়ামুড়া কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট মগবাড়ি এলাকায় অবস্থিত বিদ্যাসাগর পাঠশালা প্রি-প্রাইমারি বিদ্যালয়ে নিয়মিতভাবে ক্লাস চালু রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় জনমনে ব্যাপক প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।

জানা গেছে, সরকারি নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ে প্রি-প্রাইমারি বিদ্যালয়ের ক্লাস বন্ধ রাখার কথা থাকলেও সংশ্লিষ্ট বিদ্যালয়ে তা মানা হচ্ছে না। শিশুদের উপস্থিতিতে প্রতিদিনই পাঠদান চলছে বলে অভিযোগ স্থানীয়দের। এমনকি, আজ শিশুদের পরীক্ষাও নেওয়া হচ্ছে।

এই পরিস্থিতিতে অভিভাবক ও এলাকার সচেতন মহল প্রশ্ন তুলেছেন, কীভাবে সরকারি নির্দেশ অমান্য করেও বিদ্যালয় কর্তৃপক্ষ নির্বিঘ্নে ক্লাস চালিয়ে যাচ্ছে। পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং যথাযথ পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Releated Posts

প্রাক্তন ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, কমলপুরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৯ জুন: ধলাই জেলার কমলপুর মহকুমার অন্তর্গত পিএম শ্রী মরাছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের এক শিক্ষকের…

ByByReshmi Debnath Jun 20, 2026

স্বামী হত্যার মামলায় স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড, কমলপুর আদালতের রায়

নিজস্ব কমলপুর, ১৯ জুন: স্বামীকে শ্বাসরোধ করে হত্যার মামলায় এক মহিলাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল কমলপুরের অতিরিক্ত…

ByByReshmi Debnath Jun 20, 2026

নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ব্ল্যাকমেইল: উদয়পুরে স্কুল শিক্ষকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন:  শিক্ষক-ছাত্রীর পবিত্র সম্পর্কে চরম কলঙ্কলেপন। এক নাবালিকা ছাত্রীকে লাগাতার ধর্ষণ ও আপত্তিকর ভিডিওর…

ByByReshmi Debnath Jun 19, 2026

আধুনিকীকরণে আগরতলা রেলস্টেশন পাচ্ছে ৪৮ কোটি টাকা, ১০ দিনের মধ্যেই চালু হতে পারে মেমু পরিষেবা

আগরতলা, ১৯ জুন (আইএএনএস) : অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আগরতলা রেলস্টেশনের ব্যাপক আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top