News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঞ্চনপুরে তিপ্রা মথা ছেড়ে বিজেপিতে যোগদান ১৪৯ পরিবারের ৩৯০ ভোটারের
Image

কাঞ্চনপুরে তিপ্রা মথা ছেড়ে বিজেপিতে যোগদান ১৪৯ পরিবারের ৩৯০ ভোটারের

আগরতলা, ৬ জানুয়ারি: কাঞ্চনপুরের চন্ডিপুর ভিলেজের খসিরায়পাড়ায় বিপুল পরিমাণ ভোটার বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। আজ ১৪৯ পরিবারের প্রায় ৩৯০ জন ভোটার ভারতীয় জনতা পার্টি-তে যোগদান করেন। যোগদানকারীদের মধ্যে তিপ্রা মথা-র একাধিক নেতৃত্বও রয়েছেন।

নবাগতদের বিজেপিতে বরণ করে নেন দলের প্রদেশ সম্পাদক ভূমিকানন্দ রিয়াং। এসময় তিনি বলেন, মানুষের উন্নয়ন ও স্বার্থরক্ষার লক্ষ্যে বিজেপি নিরলসভাবে কাজ করে চলেছে এবং এই যোগদান সেই আস্থারই প্রতিফলন।

এদিকে, তিপ্রা মথা ছেড়ে আসা নেতৃত্বদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা দলটির সঙ্গে যুক্ত থাকলেও এডিসি এলাকায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কোনওটাই বাস্তবায়িত হয়নি বলে দাবি তাঁদের। সেই কারণেই তারা শাসক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। স্থানীয় রাজনৈতিক মহলে এই যোগদানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Releated Posts

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ‘অপপ্রচারের’ অভিযোগ, কাঁঠালতলীতে বিজেপির প্রতিবাদ মিছিল ও সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচারের…

ByByReshmi Debnath Jun 20, 2026

সরকারি রাস্তা দখলমুক্ত করতে অভিযানে প্রশাসন, বিশালগড়ে বেআইনি নির্মাণে নোটিশ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৯ জুন: সরকারি রাস্তা দখল করে নির্মিত বেআইনি দোকানপাট ও বাড়িঘরের বিরুদ্ধে কড়া অবস্থান নিল…

ByByReshmi Debnath Jun 20, 2026

জাতীয় সড়কের পাশে বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি, মোহনপুর, ১৯ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার লেফুঙ্গা থানার অন্তর্গত তুলাবাগান এলাকায় জাতীয় সড়কের পাশে এক বিএসএফ…

ByByReshmi Debnath Jun 20, 2026

নারী নিরাপত্তা ও মনীষা দাস হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে মহিলা কংগ্রেসের মিছিল, ডিজিপির কাছে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ তুলে…

ByByReshmi Debnath Jun 20, 2026
Scroll to Top