News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডেলিভারি বয় প্রবীর শীল হত্যাকাণ্ডে উদ্ধার কুড়াল, ঘটনার পুনর্নির্মাণে গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে
Image

ডেলিভারি বয় প্রবীর শীল হত্যাকাণ্ডে উদ্ধার কুড়াল, ঘটনার পুনর্নির্মাণে গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে

আগরতলা, ২ জানুয়ারি: বামুটিয়ার চাঞ্চল্যকর ডেলিভারি বয় প্রবীর শীল হত্যাকাণ্ডের তদন্তে বড়সড় সাফল্য পেল পুলিশ। ডি.সি.এম মোহনপুরের উপস্থিতিতে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। এই পুনর্নির্মাণ চলাকালীনই অভিযুক্তদের দেখানো মতে একটি কুড়াল উদ্ধার করে পুলিশ, যা হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল বলে তদন্তকারীদের দাবি।

পুলিশ সূত্রে জানা গেছে, রিমান্ডে থাকা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে শেখর তাঁতির নাম উঠে আসে। তদন্তে জানা যায়, গত ২৪ তারিখ শেখর তাঁতি ঘটনাস্থলের কাছাকাছি একটি বাড়ি থেকে ওই কুড়ালটি নিয়ে আসে এবং সেটিই হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়। ঘটনার পুনর্নির্মাণে অভিযুক্তরা কোথা থেকে ঘটনার সূত্রপাত হয়েছিল এবং ঠিক কোন স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হয়, তা দেখিয়ে দেন।

এদিনের পুনর্নির্মাণে উপস্থিত ছিলেন ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট, মোহনপুর অমিতাভ আচার্জি, এসডিপিও মোহনপুর সব্যসাচী দেবনাথ, লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস, বামুটিয়া ফাঁড়ির ওসি এন্থনি জমাতিয়া, মামলার তদন্তকারী অফিসার নিপেন্দ্র জমাতিয়া সহ অন্যান্য আধিকারিকরা। অভিযুক্তদের মধ্যে উপস্থিত ছিল শেখর তাঁতি ছাড়াও তন্ময় উরাং ও বিকাশ তাঁতি।

স্থানীয় সূত্রের দাবি, হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শেখর তাঁতি এর আগেও এয়ারপোর্ট থানায় একটি হত্যামামলায় জড়িত ছিল। যদিও এই বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।

পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট তথ্য আপাতত গোপন রাখা হয়েছে। তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

Releated Posts

টিটিএএডিসি নির্বাচন ঘিরে বিক্ষোভ, রাজ্য নির্বাচন কমিশনে ডেপুটেশন কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল: ইভিএম, সিসিটিভি ক্যামেরা সহ বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে…

ByByReshmi Debnath Apr 9, 2026

হেজামারায় প্রচার মিছিল শেষে ফেরার পথে দুর্ঘটনা, আহত ১৫—১২ জন জিবিপিতে রেফার

আগরতলা, ৯ এপ্রিল: হেজামারায় দলীয় প্রচার মিছিল থেকে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।…

ByByReshmi Debnath Apr 9, 2026

বিজেপির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ প্রকৃত থানসা: মুখ্যমন্ত্রী

আগরতলা, এপ্রিল ৯: মথা ভেবেছিল তাদের ছাড়া নির্বাচনে লড়াই করতে পারবে না ভারতীয় জনতা পার্টি। আমরাও ভেবেছিলাম মথাকে…

ByByReshmi Debnath Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন, দাবি বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল: ধর্মনগর বিধানসভার উপনির্বাচনের ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে ভারতীয় জনতা…

ByByReshmi Debnath Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top