News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ার দাশু পাড়ার জঙ্গল থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, তদন্তে পুলিশ
Image

তেলিয়ামুড়ার দাশু পাড়ার জঙ্গল থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, তদন্তে পুলিশ

আগরতলা, ২৭ ডিসেম্বর:।তেলিয়ামুড়া থানাধীন দাশু পাড়ার গভীর জঙ্গল এলাকা থেকে পুলিশি তৎপরতায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। তেলিয়ামুড়া থানার পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে এই সাফল্য পায়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় জঙ্গল এলাকায় পরিত্যক্ত অবস্থায় চারটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগগুলির ভেতর থেকে মোট ৩৭টি প্যাকেটে প্রায় ৩৭ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পাচারের উদ্দেশ্যেই নিষিদ্ধ এই সামগ্রীগুলি সেখানে লুকিয়ে রাখা হয়েছিল।

যদিও অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে পুলিশ নির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। এই পাচারচক্রের সঙ্গে কারা জড়িত এবং কোথা থেকে গাঁজা আনা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে বিস্তারিত জানিয়ে তেলিয়ামুড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জয়ন্ত কুমার দে জানান, মাদক বিরোধী অভিযান আগামী দিনগুলিতে আরও জোরদার করা হবে। দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার ব্যাপারে পুলিশ বদ্ধপরিকর বলেও তিনি জানান।

Releated Posts

অস্বাভাবিক বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে সোনামুড়া বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন

আগরতলা, ৫ আগস্ট: অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং তার জেরে সাধারণ মানুষের ওপর বাড়তে থাকা আর্থিক চাপের…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

কদমতলায় নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক, আজ আদালতে পেশ

ধর্মনগর, ৫ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন রানীবাড়ী এলাকায় নবম শ্রেণির এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে…

ByByReshmi Debnath Aug 5, 2026

অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সাতচাঁদে গ্রাহকদের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ৫ আগস্ট: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সাতচাঁদ এলাকায় বিক্ষোভে সামিল হলেন অসংখ্য গ্রাহক। দীর্ঘদিন ধরে স্বাভাবিক হারে…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

বামুটিয়া ব্লকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি শুরু

আগরতলা, ৫ আগস্ট: খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় আজ…

ByByReshmi Debnath Aug 5, 2026
Scroll to Top