News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রাচীন জ্ঞানের আলোকবর্তিকা: আগরতলা একলব্য ক্যাম্পাসে পাঁচ দিনের জাতীয় স্তরের শিক্ষক প্রশিক্ষণ শিবিরের বর্ণাঢ্য সমাপ্তি
Image

প্রাচীন জ্ঞানের আলোকবর্তিকা: আগরতলা একলব্য ক্যাম্পাসে পাঁচ দিনের জাতীয় স্তরের শিক্ষক প্রশিক্ষণ শিবিরের বর্ণাঢ্য সমাপ্তি

আগরতলা, ২০ ডিসেম্বর: গত ১৫ ডিসেম্বর বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে যে মহতী অনুষ্ঠানের সূচনা হয়েছিল, আজ ১৯শে ডিসেম্বর তার সফল সমাপ্তি ঘটল। “আধুনিক বিশ্বে সংস্কৃত শাস্ত্রের প্রাসঙ্গিকতা” শীর্ষক এই কর্মসূচিতে বিভিন্ন রাজ্য থেকে ২২ জন শিক্ষক অংশ নিয়েছিলেন, যাদের ৫ জন বিশেষজ্ঞ প্রশিক্ষক দ্বারা আধুনিক যুগের প্রেক্ষিতে শাস্ত্রীয় জ্ঞানের উপযোগিতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসর নির্দেশক প্রোঃ মখলেশ কুমার। অধিকর্তার বার্তা: “সংস্কৃত শাস্ত্র কেবল প্রাচীন জ্ঞান নয়, এটি উত্তর-আধুনিক বিশ্বের জটিল সমস্যার দিশারি। আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য হলো শিক্ষকদের এমনভাবে তৈরি করা যাতে তাঁরা প্রাচীন শাস্ত্রীয় জ্ঞানকে আধুনিক সময়ের উপযোগী করে তুলে ধরতে পারেন”।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামঠাকুর মহাবিদ্যালয়ের দর্শন বিভাগের প্রধান ডঃ প্রশান্ত ওঝা। তিনি তাঁর ভাষণে আধুনিক জীবনযাত্রার সংকটে সংস্কৃত দর্শনের অপরিহার্যতার কথা তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসরের শিক্ষা শাস্ত্র বিদ্যাশাখার প্রধান প্রোঃ বি.পি.এম. শ্রীনিবাস। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষকদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। বেদান্ত বিদ্যাশাখার প্রধান ডঃ নেপাল দাসের সংযোজনায় তথা ডঃ পলাশ সাঁতরার সহ-সংযোজনায় আযোজিত এই অনুষ্ঠানের সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন ডঃ সম্বিত মহাপাত্র। জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই পাঁচ দিনের জ্ঞানযজ্ঞের পরিসমাপ্তি ঘটে।

Releated Posts

সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট:মানুষের জীবনে চোখের গুরুত্ব অপরিসীম। সাধারণ সমস্যা থেকে শুরু করে জটিল ও বিশেষায়িত চক্ষুরোগের…

ByByReshmi Debnath Aug 14, 2026

বেঙ্গালুরু থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৪ আগস্ট: সাব্রুম থেকে নিখোঁজ হওয়া এক নাবালিকাকে বেঙ্গালুরু থেকে নিরাপদে উদ্ধার করে ত্রিপুরায় ফিরিয়ে আনল…

ByByReshmi Debnath Aug 14, 2026

বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে বিলোনিয়ায় পালিত ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস ও সেই সময়ের ভয়াবহতা স্মরণ করে শুক্রবার বিলোনিয়ার শচীনদেব বর্মন অডিটোরিয়ামে…

ByByReshmi Debnath Aug 14, 2026

আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে ঘিরে উত্তেজনা, যানচালকদের বাধায় পিছু হটল তিপ্রা মথা

আমবাসা, ১৪ আগস্ট:  আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল। তিপ্রা মথার কয়েকজন কর্মী মোটরস্ট্যান্ডে গিয়ে…

ByByReshmi Debnath Aug 14, 2026
Scroll to Top