News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কামেশ্বরের প্রসেনজিত সরকারের অকাল মৃত্যুতে ন্যায়বিচারের দাবি, শোকসন্তপ্ত পরিবারের পাশে জেলা কংগ্রেস
Image

কামেশ্বরের প্রসেনজিত সরকারের অকাল মৃত্যুতে ন্যায়বিচারের দাবি, শোকসন্তপ্ত পরিবারের পাশে জেলা কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৭ ডিসেম্বর :
ধর্মনগর মহকুমার কামেশ্বর গ্রামের বাসিন্দা ও ব্লোডার্ট কুরিয়ার সংস্থার ডেলিভারি কর্মী প্রসেনজিত সরকারের অকাল মৃত্যুতে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে ধর্মনগর জেলা কংগ্রেস। বুধবার জেলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল প্রসেনজিত সরকারের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান।

প্রতিনিধি দলটি পরিবারের সদস্যদের মানসিক সান্ত্বনা দেওয়ার পাশাপাশি আশ্বাস দেন যে, প্রসেনজিত সরকারের মৃত্যুর পেছনে যারা প্রকৃত দোষী, তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি নিশ্চিত করতে কংগ্রেস দল পরিবারটির পাশে থাকবে। এ সময় জেলা কংগ্রেস নেতৃত্ব প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে এবং আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে প্রসেনজিত সরকার ন্যায়বিচার পান।

এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ধর্মনগর জেলা কংগ্রেসের সভাপতি দিগবিজয় চক্রবর্তী, জেলা কংগ্রেস নেতৃত্ব কেবল নন্দি, ত্রিপুরা প্রদেশ মাইনরিটি ভাইস চেয়ারম্যান হুমায়ুন আহমেদসহ দলের একাধিক নেতা-কর্মী। নেতৃবৃন্দ বলেন, একজন তরুণ কর্মজীবী মানুষের এভাবে অকাল মৃত্যু সমাজের জন্য অত্যন্ত বেদনাদায়ক। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের আরও কঠোর ভূমিকা নেওয়া প্রয়োজন।

পরিবারের সদস্যরা কংগ্রেস নেতৃত্বের এই সহানুভূতিশীল উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ন্যায়বিচার পাওয়ার আশায় প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান। জেলা কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট করে বলেন, যতদিন না ন্যায়বিচার নিশ্চিত হচ্ছে, ততদিন পর্যন্ত তারা প্রসেনজিত সরকারের পরিবারের পাশে থেকে আন্দোলন চালিয়ে যাবেন।

Releated Posts

দেশভাগের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধভাবে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে এগোতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশকে বিভাজনের হাত থেকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান…

ByByReshmi Debnath Aug 14, 2026

খুমুলুঙে দেশভাগের বেদনা স্মরণ ও ‘হর ঘর তিরঙ্গা’ র‍্যালি

আগরতলা, ১৪ আগস্ট: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তির আবহে দেশজুড়ে যখন তিরঙ্গার আবেগ, তখন স্বাধীনতার ইতিহাসের বেদনাময় অধ্যায় দেশভাগের স্মৃতিও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

বেহাল রাজনগর-পিত্রা সড়ক, ঝুঁকি নিয়ে যাতায়াত সাধারণ মানুষের

আগরতলা, ১ আগস্ট : বাগমা বিধানসভা কেন্দ্রের রাজনগর থেকে পিত্রা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

ধর্মনগরে নেশাবিরোধী অভিযানে ১৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, আটক এক

ধর্মনগর, ১৪ আগস্ট: ধর্মনগরে নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাজবাড়ী এলাকার…

ByByTaniya Chakraborty Aug 14, 2026
Scroll to Top