News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অটো উল্টে গুরুতর জখম মহিলা যাত্রী, আহত আরও একজন
Image

অটো উল্টে গুরুতর জখম মহিলা যাত্রী, আহত আরও একজন

আগরতলা, ১৫ ডিসেম্বর: মেলাঘর–সোনামুড়া মূল সড়কের বটতলী সুইচগেট এলাকায় দ্রুতগতিতে অটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় চারজন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে এক মহিলা যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে অটোটি একটি রাস্তার মোড় নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলেই অটোটি উল্টে যায় এবং যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

ঘটনার সঙ্গেসঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে আহতদের পরিচয় এখনও জানা যায়নি। এদিকে, দুর্ঘটনার পর অটোচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে এবং পলাতক চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে খবর।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top