News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে বাল্যবিবাহ, পুলিশ-চাইল্ড লাইন অভিযান ব্যর্থ মনির হোসেনকে ধরতে
Image

বিশালগড়ে বাল্যবিবাহ, পুলিশ-চাইল্ড লাইন অভিযান ব্যর্থ মনির হোসেনকে ধরতে

বিশালগড়, ১৩ ডিসেম্বর: বিশালগড় মহকুমার রঘুনাথপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এক নাবালিকা মেয়ের অবৈধ বাল্যবিবাহের ঘটনা সামনে এসেছে। শনিবার সকালে বিশালগড় মহকুমা শাসকের কাছে এমন একটি গোপন খবর আসে।

খবর পাওয়ার পর শনিবার দুপুরে জেলা চাইল্ড প্রটেকশন ইউনিট এবং চাইল্ড লাইনের কর্মীরা বিশালগড় মহিলা থানার পুলিশের সহযোগিতায় মনির হোসেনের বাড়িতে হানা দেয়। তবে পুলিশের আগমনের সময় মনির হোসেন এবং নাবালিকা মেয়েটি ঘর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

প্রাথমিক তদন্তে জানা যায়, মনির হোসেনের বাবা সোহেল মিয়া চাইল্ড লাইনের কর্মীদের স্বীকার করেছেন যে, শুক্রবার গভীর রাতে তার ছেলে মনির হোসেন একটি নাবালিকা মেয়ের সঙ্গে বিয়ে সম্পন্ন করেছে। এরপর জেলা চাইল্ড প্রটেকশন ইউনিট ও চাইল্ড লাইন কর্মকর্তারা মনির হোসেন এবং নাবালিকা মেয়েটির প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেন এবং আগামী সোমবার উভয় পক্ষের অভিভাবকদের সহিত চাইল্ড ওয়েলফেয়ার কমিটির অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেন।

সিপাহীজলা জেলায় দিন দিন বাল্যবিবাহের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা চালানো হলেও কমবয়সী নাবালিকা মেয়েদের বাল্যবিবাহ রোধে কার্যকর ভূমিকা নেওয়া সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞরা মনে করছেন, শুধুমাত্র কাউন্সেলিংয়ের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব নয়। বাল্যবিবাহ আইন, ২০০৬ অনুযায়ী যারা এ ধরনের অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের ও আইনের আওতায় এনে শাস্তি প্রদান করলে বাল্যবিবাহের ক্ষেত্রে ভয়ের সৃষ্টি হতে পারে এবং এর মাধ্যমে এই জেলায় বাল্যবিবাহের হার কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসতে পারে।

Releated Posts

প্রয়াত ফয়জুর রহমানকে স্মরণে ধর্মনগরে শোকসভা, উপস্থিত মানিক সরকারসহ বাম নেতৃত্ব

ধর্মনগর, ২৪ জুন: প্রয়াত প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী ফয়জুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে বুধবার ধর্মনগরের স্বামী বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী…

ByByReshmi Debnath Jun 24, 2026

টাকারজলা নির্যাতনকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার ও ওসি-র বিরুদ্ধে ব্যবস্থার দাবি প্রদেশ মহিলা কংগ্রেসের

আগরতলা, ২৪ জুন,: বিশালগড় মহকুমার টাকারজলা এলাকায় এক গ্রামীণ মহিলার ওপর সংঘটিত নৃশংস নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ ও…

ByByTaniya Chakraborty Jun 24, 2026

ডেস্টিনেশন ত্রিপুরা ২০২৬ উদ্যোগে আন্তর্জাতিক বিনিয়োগ টানতে সক্রিয় রাজ্য সরকার, জর্ডান ও ফিলিপাইন্স দূতাবাসের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক

আগরতলা, ২৪ জুন, ২০২৬: আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ‘ডেস্টিনেশন ত্রিপুরা ২০২৬’ উদ্যোগের আওতায় কূটনৈতিক…

ByByTaniya Chakraborty Jun 24, 2026

ধর্মনগর সেন্ট্রাল রোডে দোকান উচ্ছেদের নির্দেশ, প্রায় ৯৬ হাজার টাকা আদায়ের পরোয়ানা জারি

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুন : ধর্মনগর শহরের ব্যস্ততম সেন্ট্রাল রোডে অবস্থিত একটি দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উচ্ছেদ…

ByByTaniya Chakraborty Jun 24, 2026
Scroll to Top