News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সারমেয় – এর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সোনামুড়ায়
Image

সারমেয় – এর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সোনামুড়ায়

সোনামুড়া, ১১ ডিসেম্বর: কুকুরের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে সোনামুড়া থানাধীন শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, শ্রীমন্তপুর গ্রামে বিগত কয়েকদিন যাবত সারমেয় – র তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী, যখন তখনই মানুষ পশু যাকে খুশি কামড়ে দিচ্ছে সেই সারমেয়। আর এর খেসারত দিতে হচ্ছে এলাকার সাধারণ পশুপালকদের। অভিযোগ সারমেয় – এর কামড়ে প্রাণ হারায় বেশ কিছু হাঁস মোরগ এমনকি ছাগল এবং তার সাবক। ঘটনা কেবলমাত্র একদিনই ঘটেছে সেমনটা নয় প্রতিনিয়ত এ ধরনের ঘটনায় অতিষ্ঠ হয়ে এলাকাবাসী সঙ্ঘবদ্ধভাবে ওই কুকুরটিকে পাগলা কুকুর সন্দেহে মেরে ফেলে। আর তারপরেই সৃষ্টি হয় জটিলতা উত্তেজনা ছড়ায় গ্রামের দুই ওয়ার্ডে।

মেরে ফেলা সারমেয়টির মালিক শ্রীমন্তপুর এলাকার দুজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে থানায় মামলা করে বলে জানা যায়। আর এই খবর চাওয়া হতেই শ্রীমন্তপুর এলাকায় উত্তেজনা আরো চড়ে বসে। এলাকাবাসীরা সংবাদ প্রতিনিধির নিকট অভিযোগ করে যদি সারমেয়টির কোন নির্দিষ্ট মালিক থেকে থাকে তাহলে এতদিন যে সারমেয়টির দ্বারা মানুষের এত নষ্ট হচ্ছে সেই বিষয়টি জেনে কেন তাকে বাড়িতে আটকে রাখা হয়নি। যদি তাকে বাড়িতে আটকে রাখা হতো তাহলে সেটি এক গ্রাম থেকে অন্য গ্রামে এসে এভাবে মানুষের ক্ষতি করতে পারত না। তাছাড়া সারমেয়টির কামড়ে আহত হয়ে যেই গবাদি পশুগুলির মৃত্যু হয়েছে তার দায় কে দেবে ।

অন্যদিকে প্রতিনিয়তই ওই এলাকার ছোট ছোট শিশুরা স্কুলে যাওয়া আসা অবস্থায় যদি সারমেয়টির কামরে আহত হতো তাহলে কি ঘটতো। তাই সার্বিক বিষয় চিন্তা করে ওই পাগলা কুকুরটিকে মারার সিদ্ধান্ত নিয়ে এলাকাবাসী। আর এত কিছু ঘটে যাবার পর সারমেয় – র মৃত্যুতে টনক নড়ে মালিকের।

তাই এলাকাবাসীরা সিদ্ধান্ত নেয় যদি এলাকাবাসীর যে ক্ষতি হয়েছে সারমেয়টির কামড়ে তার সঠিক ক্ষতিপূরণ না দেওয়া হলে মালিকের বিরুদ্ধে থানায় মামলা করবে এলাকাবাসী।
তারা একে একে সারমেয়টির কামড়ে আহত হওয়া গবাদি পশুগুলির চিকিৎসা করালেও বর্তমানে যথেষ্ট চিন্তিত ঐ সকল পরিবারগুলি।

তবে এখন প্রশ্ন হচ্ছে মহামান্য আদালতের আদেশ অনুযায়ী প্রতিটি সারমেয়কে টিকা করন এবং বন্ধাত্বকরণের যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী কি কাজ করছেন প্রশাসন, তাদের নিকট আছে তো সেরকম প্রশিক্ষিত কর্মী আর যদি থেকেই থাকে তাহলে কেন এখনো তারা কাজে নামছেন না।
তবে এখন দেখার বিষয়, প্রশাসন বিষয়টি নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করেন , নাকি উত্তেজনা আরো চরম পর্যায়ে পৌঁছবে শ্রীমন্তপুর গ্রামের।

Releated Posts

সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট:মানুষের জীবনে চোখের গুরুত্ব অপরিসীম। সাধারণ সমস্যা থেকে শুরু করে জটিল ও বিশেষায়িত চক্ষুরোগের…

ByByReshmi Debnath Aug 14, 2026

বেঙ্গালুরু থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৪ আগস্ট: সাব্রুম থেকে নিখোঁজ হওয়া এক নাবালিকাকে বেঙ্গালুরু থেকে নিরাপদে উদ্ধার করে ত্রিপুরায় ফিরিয়ে আনল…

ByByReshmi Debnath Aug 14, 2026

বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে বিলোনিয়ায় পালিত ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস ও সেই সময়ের ভয়াবহতা স্মরণ করে শুক্রবার বিলোনিয়ার শচীনদেব বর্মন অডিটোরিয়ামে…

ByByReshmi Debnath Aug 14, 2026

আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে ঘিরে উত্তেজনা, যানচালকদের বাধায় পিছু হটল তিপ্রা মথা

আমবাসা, ১৪ আগস্ট:  আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল। তিপ্রা মথার কয়েকজন কর্মী মোটরস্ট্যান্ডে গিয়ে…

ByByReshmi Debnath Aug 14, 2026
Scroll to Top