News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়া মহকুমা হাসপাতালে রেড ক্রস অফিস পরিদর্শন করলেন রাজ্যপাল
Image

বিলোনিয়া মহকুমা হাসপাতালে রেড ক্রস অফিস পরিদর্শন করলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ ডিসেম্বর: দুই দিনের দক্ষিণ জেলা সফরের দ্বিতীয় দিনে রাজ্যের মহামান্য রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ সকালে বিলোনিয়া মহকুমা হাসপাতালে অবস্থিত ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির দক্ষিণ জেলা শাখা অফিস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক মোঃ সাজাদ পি, পুলিশ সুপার মৌরিয়া কৃষ্ণ সি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জ্যোতির্ময় দাস, রেড ক্রস সোসাইটির দক্ষিণ জেলা কমিটির সম্পাদক লক্ষন মালাকারসহ অন্যান্য সদস্যরা।

পরিদর্শন শেষে আলোচনা রাখতে গিয়ে রাজ্যপাল ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির বিভিন্ন কার্যক্রম, দায়িত্ব ও কর্তব্যের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিন্তাভাবনা ও জনকল্যাণমূলক উদ্যোগগুলোর কথা তুলে ধরেন।

এই সফর উপলক্ষে দক্ষিণ জেলায় স্বাস্থ্য দপ্তরের আওতায় আভা কার্ড এবং আয়ুষ্মান কার্ড ১০০% বাস্তবায়নের লক্ষ্যে শুরু হওয়া কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যপাল। অনুষ্ঠানে তিনি দুজন উপকারভোগীর হাতে আভা কার্ড ও আয়ুষ্মান কার্ড তুলে দিয়ে কর্মসূচির শুভসূচনা করেন।

দুই দিনের দক্ষিণ জেলা সফরের উদ্দেশ্য সম্পর্কে রাজ্যপাল জানান, সীমান্ত এলাকার গ্রামগুলি পরিদর্শন করে সীমান্তবাসীর সমস্যা ও প্রয়োজনীয়তা বোঝা, এবং বহুদিন ধরে যাকে “শেষ সীমানা” বলা হতো তাকে উন্নয়নের মূলধারায় এনে “প্রথম সীমানা” হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। একইসঙ্গে সীমান্ত রক্ষী বাহিনীর বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করে তাদের জন্য উপযুক্ত ব্যবস্থাপনার বিষয়েও নজর দেওয়া হবে।

তিন আরও বলেন, রাজ্যের শহুরে মানুষ বিশেষ করে আগরতলার বাসিন্দারা যে সুবিধা ভোগ করেন, সেই একই সুবিধা যেন সীমান্ত এলাকার মানুষও পেতে পারেন এই লক্ষ্যেই তাঁর এই সফর।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top